পুবের কলম ওয়েবডেস্কঃ সউদি আরবের মরুভূমিতে খনন কার্য চালিয়ে সন্ধান মিলল আট হাজার বছরের প্রত্ম সম্ভারের। তার মধ্যেই প্রত্নতাত্তিকরা খুজে পেলেন মন্দির ও বেদি। প্রাচীন কিন্দা রাজ্যের রাজধানী আলফাওতে মিলেছে এই সুবিশাল ধ্বংসাবশেষ।এই খনন কার্যে যা যা পাওয়া গিয়েছে তার মধ্যে ঐতিহাসিকরা সবচেয়ে গুরুত্ব দিয়েছেন এই মন্দির আবিষ্কারকে।

এছাড়াও মিলেছে ২৭০০টি কবর। নিওলিথিক যুগের মানব বসতিরও ধ্বংসাবশেষও মিলেছে।

সউদির মরুভুমিতে খনন কার্য  চালিয়ে সন্ধান, মিলল ৮০০০ বছরের  সমৃদ্ধ নগরীর

প্রত্নতাত্ত্বিক যুগের এই মন্দির এবং বেদি দেখে গবেষকদের ধারণা আলফাও এর বাসিন্দারা এখানেই খুব সম্ভবত তাঁদের রীতিনীতি ধর্মীয় আচারআচরণ পালন করতেন।মিলেছে  বহু শিলালিপি।

গবেষকদের ধারনা এখানে ছিল এক অত্যন্ত উন্নত সভ্যতার নির্দশন। মরুভুমি এলাকা হলেও আলফাওয়ের বাসিন্দারা ছিলেন কঠোর পরিশ্রমী। তাঁরা মাটি খুঁড়ে জল বার করে তা নিয়ে যেতেন চাষের জমি পর্যন্ত।তুওওয়াক পর্বতে যে শিলালিপিগুলি মিলেছে  তার থেকে মাধেকার বিন মুফিম নামে এক ব্যক্তির সন্ধান মিলেছে। এছাড়াও পাথরের নিদর্শনের মাধ্যমে শিকার, ভ্রমণ ও যুদ্ধ সংক্রান্ত তথ্যও পাওয়া যায়।