সামিম আহমেদ, কুলপি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে বিশিষ্ট চাষি হিসাবে পুরষ্কার পেতে চলেছেন বর্ণালী ধাড়া। এবার সারা দেশ থেকে মোট ১০ জন বিশিষ্ট চাষির পুরস্কার পেতে চলেছে। তাদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র বর্ণালী ধাড়াই সেই পুরস্কার পাচ্ছেন। আগামী ২৬ জানুয়ারি দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি এই পুরস্কার নেবেন। স্থানীয় সূত্রে খবর, বাবা-মা শিক্ষকতা করলেও বাড়িতে কিন্তু চাষবাসের চলন ছিল। স্বামী একসময় কৃষিকাজ ও সার কীটনাশকের ব্যবসা করতেন।
কুলপির নিশ্চিন্তপুর বাজারে তার একটি সার ও কীটনাশকের দোকান ছিল। পরে তিনি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি পান। সেইসময়ে পারিবারিক ব্যবসা ও চাষবাস দুটোরই হাল ধরেন বর্ণালী। ২০০৫ সালে এলাকার জনা দশেক মহিলাকে নিয়ে প্রথমে তিনি একটি স্বনির্ভর গোষ্ঠী শুরু করেন। নানাকাজের মাধ্যমে তাদের আয়ের ব্যবস্থা করেন। আসতে আসতে দলে মহিলাদের সংখ্যা বাড়তে থাকে। তাদের নিয়ে তিনি তৈরি করেন অশ্বত্থতলা মহিলা জনকল্যাণ সমিতি। ২০১৭ সালে জয়নগরের নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে তিনি সার, কীটনাশক বিক্রির প্রশিক্ষণ নেন। তারপর থেকে তাঁর সামনে খুলে যায় নতুন দিগন্ত। পরে হাইব্রিড সূর্যমুখী বীজ চাষের সরকারি প্রকল্পে মহিলাদের যুক্ত করে তিনি প্রায় ১০০ বিঘা জমিতে চাষ করেন। পরে সরকারের দেওয়া নারকেল চারা নিয়ে কয়েকশো মহিলারকে দিয়ে নারকেল চাষ করান। আসতে আসতে গ্রামের মহিলারা আর্থিকভাবে স্বনির্ভর হতে শুরু করেন। এরপর গ্রামের মহিলাদের কৃষিবিজ্ঞান কেন্দ্রে এনে প্রশিক্ষণের ব্যবস্থা করেন তিনি। আবার কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞদের এলাকায় নিয়ে যান বর্ণালী। জেলা প্রশাসন ও বন দফতরের সঙ্গে যোগাযোগ করে চাষের নানা প্রকল্প এলাকায় নিয়ে আসা শুরু করেন তিনি। এরপর হাঁস-মুরগি থেকে শুরু করে ছাগল পালনেও যুক্ত করেন বহু মহিলাকে। এইভাবেই বর্তমানে প্রায় ২ হাজার মহিলা তাঁর নেতৃত্বে চাষবাদের ক্ষেত্রে যুক্ত হয়েছেন। এলাকার অনেক পুরুষও এইসব প্রকল্পে চাষ করছেন। বর্ণালীর কথায়, ‘সামান্য গৃহবধূ হয়ে দেশের রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেব একথা ভাবলেই গর্ববোধ করছি।’ নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষিবিজ্ঞান কেন্দ্রের প্রধান ও কৃষিবিজ্ঞানী চন্দন কুমার মণ্ডল বলেন, ‘আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্রের কাছে এটা বড় স্বীকৃতি।’কৃষিকাজে উৎসাহ ও বিশেষ অবদান, রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন কুলপির কৃষক বর্ণালি
আবুল খায়ের
প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৫, ১০:১৭
আরও খবর
ই-২০ পেট্রল ব্যবহারে পুরোনো গাড়ির কী ক্ষতি হতে পারে? রাজ্যসভায় স্পষ্ট জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি
শিয়ালদহ স্টেশনে যাত্রীদের সুবিধার্থে খুলছে নতুন সেন্ট্রাল গেট, ঢেলে সাজানো হচ্ছে পরিকাঠামো
আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন করে আইনি পদক্ষেপ নয়, তবে অপরাধীদের ছাড় নেই: জানাল দিল্লি সরকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পড়ুয়াদের উপর পুলিশি হামলা! অমিত শাহের ইস্তফার দাবিতে সরব সিজেপি প্রধান দীপকে
ডিজিটাল পদ্ধতিতে শুমারির মাধ্যমে ১ অগস্ট থেকে শুরু জনগণনা, জেনে নিন খুঁটিনাটি
ডিজিটাল পদ্ধতিতে শুমারির মাধ্যমে ১ অগস্ট থেকে শুরু জনগণনা, জেনে নিন খুঁটিনাটি
লোকসভাতেও পাশ সংশোধনী বিল, ‘জনগণমন’-এর সমমর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় হতে পারে কারাদণ্ড
লোকসভাতেও পাশ সংশোধনী বিল, ‘জনগণমন’-এর সমমর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় হতে পারে কারাদণ্ড
আন্দোলনকারী মহিলাদের নিয়ে কঙ্গনার মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, লখনউয়ে বিজেপি সাংসদের কুশপুতুল দাহ কংগ্রেসের
আন্দোলনকারী মহিলাদের নিয়ে কঙ্গনার মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, লখনউয়ে বিজেপি সাংসদের কুশপুতুল দাহ কংগ্রেসের
সংসদে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের উপস্থিতিতে তুঙ্গে জল্পনা
সংসদে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের উপস্থিতিতে তুঙ্গে জল্পনা
কৃষ্ণনগরে ধর্ষণ ও খুনের ২ বছর পর সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর 'জনতার দরবারে' নির্যাতিতার মা
কৃষ্ণনগরে ধর্ষণ ও খুনের ২ বছর পর সুবিচারের আশায় মুখ্যমন্ত্রীর 'জনতার দরবারে' নির্যাতিতার মা
বিশেষ পরিস্থিতি ছাড়া ছররা গুলি ব্যবহার নয়, যন্তর মন্তর কাণ্ডে কেন্দ্রকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
বিশেষ পরিস্থিতি ছাড়া ছররা গুলি ব্যবহার নয়, যন্তর মন্তর কাণ্ডে কেন্দ্রকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯