পুবের কলম প্রতিবেদক:  জানুয়ারি মাসের শেষে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হবে বলে পুবের কলমে প্রকাশিত হয়েছিল। সেই পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করল মাদ্রাসা সার্ভিস কমিশন। ২৮ জানুয়ারি রবিবার হবে মাদ্রাসা শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা। ৩ মার্চ হবে মাদ্রাসা শিক্ষক নিয়োগের এসএলএসটি পরীক্ষা। এই মর্মেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন।

সূত্রের খবর, ২ লক্ষ ৩৪ হাজার পরীক্ষার জন্য আবেদন করেছে।

কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণির টেট পরীক্ষা হবে। সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে। চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। এছাড়াও, পঞ্চম থেকে অষ্টম-এর জন্য রাজ্য স্তরের টেট পরীক্ষা শুরু হবে দুপুর আড়াইটে থেকে।

চলবে বিকেল ৫টা পর্যন্ত।

টেট পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড মিলবে কমিশনের ওয়েবসাইট www.wbmsc.com থেকে। ২৩ জানুয়ারি থেকে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড। এর পাশাপাশি কমিশনের পক্ষ থেকে একটি হেল্প-লাইন নম্বর দেওয়া হয়েছে। যে কোনও রকম অসুবিধায় ৯৮৭৪৩৫৫১১২ নম্বরে পরীক্ষার্থীরা ফোন করতে পারবেন।

এছাড়়াও সাহায্যের জন্য helpdesk@wbmsc.com ইমেল আইডি দেওয়া হয়েছে। অপরদিকে, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে ৩ মার্চ ২০২৪ (রবিবার)। পরীক্ষা দুটি চলবে সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১২টা পর্যন্ত। অপরটি দুপুর আড়াইটে থেকে শুরু হবে বিকেল ৪টে পর্যন্ত। অ্যাডমিট কার্ড কমিশনের www.wbmsc.com ওয়েবসাইটে পাওয়া যাবে।