পুবের কলম, ওয়েবডেস্ক: গ্রেফতার ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান সুবোধ গোয়েল। ৬ হাজার ২১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ তাঁর বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, ইউকো ব্যাঙ্কের চেয়ারম্যান থাকাকালীন সিএসপিএল-কে বিপুল ঋণ পাইয়ে দিয়েছিল। সেই অভিযোগ সোমবার তাঁকে গ্রেফতার করে ইডি।
আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যানকে, সূত্রের খবর। কলকাতায় সিবিআই প্রথম এই মামলায় এফআইআর করে। এরপর ইডি তদন্ত শুরু করে। মোট ৬হাজার ২১০ কোটি টাকার ঋণ প্রতারণার অভিযোগ।আরও পড়ুন:
কনকাস্ট স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড সহ একাধিক সংস্থা সংক্রান্ত বিপুল আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। সেই মামলাতেই গ্রেফতার করা হয়েছে ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যানকে। গত ১৭ মে তাঁকে কলকাতার পিএমএলএ বিশেষ আদালতে পেশ করে ইডি। আগামী ২১ মে পর্যন্ত গোয়েলকে ইডি হেফাজতে পাঠানো হয়েছে।