আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল,চারটি দোকান ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পৌরসভার১২ নম্বর ওয়ার্ডের বাস স্ট্যান্ডের কাছে।
আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দাদের কথায় রাত্রি সাড়ে ১২টা নাগাদ হঠাৎ আগুন লেগে যায় একটি দোকানে এবং সে আগুন ছড়িয়ে পড়ে পরপর চারটি দোকানে।
আরও পড়ুন:
ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে জঙ্গিপুর টাউন আউটপোস্টের পুলিশ। শুরু হয় তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা ।
ঘটনাস্থলে ছুটে আসেন জঙ্গিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী। জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পুলিশ। এরপর এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ৭০শতাংশ আগুন নিভে যাওয়ার পরে প্রায় দেড় ঘন্টা পরে দমকলের একটি ইঞ্জিন আসে।আরও পড়ুন:
দমকল দেরিতে আসার ফলে ব্যপক ক্ষোভ তৈরি হয় এলাকাবাসীর মধ্যে।
আরও পড়ুন:
তাঁরা বলেন এখনো পর্যন্ত জঙ্গিপুরে একটি দমকল কেন্দ্রস্থল তৈরি হলো ন, প্রতিশ্রুতিই সার বহুদিন আগেই মহকুমা শহরের মর্যাদা পেয়েছে জঙ্গিপুর। অথচ দমকল কেন্দ্র নেই সেখানে। বার বার পুরভোটের আগে দমকল কেন্দ্র তৈরির আশ্বাস পেলেও আজও হয়নি দমকল কেন্দ্র।
আরও পড়ুন:
দোকানের মালিক বলেন আমাদের সংসার চলে। সরকারের কাছে তারা আবেদন করেন যেন তাদের সহযোগিতা করা হয়।কিভাবে আগুন লাগলো এই দোকানগুলোতে তা এখনো জানা যায়নি।