পুবের কলম, ওয়েবডেস্ক: ফের বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল। এই নিয়ে চতুর্থবার এই ঘটনা ঘটল। গত আটদিনে চারবার পাথর ছোড়ার ঘটনায় ক্রমশই আতঙ্ক বেড়ে চলেছে। সকাল ৬. ৪০ মিনিটে এই ঘটনা ঘটে। সি-পাইভ কামরাটির কাঁচ ক্ষতিগ্রস্থ হয়েছে।
রেল সূত্রে খবর, সোমবার হুগলির চন্দনপুরে ঢিল ছোড়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রেনের সি-৫ কোচের জানালা। বারবার বাংলার সেমি হাইস্পিড ট্রেনে হামলার ঘটনায় প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা ব্যবস্থা।আরও পড়ুন:
যদিও এবিষয়ে রেলের তরফে জানানো হয়েছে, তাদের কাছে এবিষয়ে এখনও কোনও খবর নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গতকাল হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি আসার পথে বারসোই স্টেশনের আউটারে ট্রেনটিকে লক্ষ্য করে একইভাবে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। ঘটনায় ট্রেনের একটি কোচ ক্ষতিগ্রস্ত হয়। যদিও গতকালের ঘটনাকে উত্তরপূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ে নিজের রিপোর্টে ভুয়ো বলে দাবি করেছে। এর আগে যাত্রা শুরুর দ্বিতীয় দিন বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় সামসির কাছে কুমারগঞ্জে। তারপর কিশনগঞ্জেও পাথর ছোড়া হয়। কিশনগঞ্জের ঘটনায় তিন নাবালককে গ্রেফতার করা হয়।আরও পড়ুন:
বন্দে ভারত নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড়। যাত্রার শুরুর পর থেকেই একের পর এক ঘটনায় রাজনীতিতে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত সকলেই। মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেছিলেন, বিহারে এই ধরনের ঘটনা ঘটেছে, আর বাংলাকে বদনাম করা হচ্ছে।
আরও পড়ুন:
পরে পূর্ব রেল জানায়, পশ্চিমবঙ্গ নয়, বন্দে ভারতে পাথর ছোড়া হয়েছিল বিহারে। ভারত ট্রেনের রেকে লাগানো সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন: