পুবের কলম, ওয়েবডেস্ক: গার্ডেনরিচ বহুতল বিপর্যয় প্রাণ কেড়েছে ১১ জনের। এখনও আহতরা চিকিৎসাধীন হাসপাতালে। এবার তদন্ত কমিটি গঠন করল কলকাতা পুরসভা। লালবাজার থেকে চিঠি যায় পুরনিগমের কাছে।
মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হল। মেয়রের নির্দেশে গঠিত এই তদন্ত কমিটিতে সাতজন সদস্য রয়েছেন।আরও পড়ুন:
কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার। তাঁর নেতৃত্বে মোট ছয় জন প্রতিনিধি এই বিপর্যয় কারণ অনুসন্ধান করবেন।
এই ৬ জন প্রতিনিধি হচ্ছেন — সিভিল বিভাগের ডিজি, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের চিফ ইঞ্জিনিয়ার, ঐতিহ্য এবং পরিবেশ বিভাগের ডিজি, কলকাতা পুলিশের একজন শীর্ষ কর্তা, কলকাতার বি এল আর ও, কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক মুগ্ধা চক্রবর্তী। পুরসভার কমিশনার ধবল জৈন নির্দেশ দিয়েছেন সাতদিনের মধ্যে রিপোর্ট মেয়র ফিরহাদ হাকিমের কাছে জমা দিতে হবে।আরও পড়ুন:
কি কারণে এই বিপর্যয়, যে জমির ওপর বাড়িটি তৈরি হয়েছে, সেই জমির চরিত্র কেমন ছিল সমস্তটাই খতিয়ে দেখবে এই তদন্ত কমিটি। ইতিমধ্যেই বাড়ি মালিককে হেলে পড়া বাড়ির বিপজ্জনক অংশকে ভাঙার নোটিশ দিয়েছে পুরসভা।