পুবের কলম, ওয়েবডেস্ক: গাজার বৃহত্তম আল-শিফা হাসপাতালে হামলা চালিয়েছে ইসরাইল। এদিকে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে হাসপাতালের জেনারেটর ব্যবস্থা। ইনকিউবেটরে থাকা এক শিশুর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। মৃত্যর প্রহর গুণছে বাকি ৪৫ শিশু সহ অন্যান্য রোগীরা।
আরও পড়ুন:
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র শনিবার আল-শিফা হাসপাতালের এই খবর নিশ্চিত করেছেন।
গাজার উপ স্বাস্থ্যমন্ত্রী ইউসেফ আবু আলরিশ বলেছেন, হামাস-নিয়ন্ত্রিত ছিটমহলের বৃহত্তম চিকিৎসা কেন্দ্র আল-শিফা হাসপাতালের ভেতরে ইনকিউবেটরে ৪৫টি নবজাতক শিশু রয়েছে। এই হাসপাতাল বর্তমানে ইহুদি বাহিনী হামলা চালাচ্ছে। ইসরায়েলি স্নাইপাররা হাসপাতালের চারদিকে অবস্থান নিয়েছে। আকাশ থেকে ড্রোন এই তাক করে রাখা হয়েছে। হাসপাতাল থেকে কেউ বের হওয়ার চেষ্টা করলেই তাকে নিশানা করছে ইসরাইলি সৈন্যরা।