পুবের কলম,ওয়েবডেস্ক: মরক্কোর আইসাম ড্যাম। জন্মগ্রহণ করার পর থেকেই কানে শুনতে পেত না সে। তবে যুগান্তকারী জিন থেরাপি চিকিৎসায় প্রথমবারের মতো শুনতে পেল বধির শিশুটি। আমেরিকার ফিলাডেলফিয়ার শিশু হাসপাতালে চিকিৎসার পর শিশুটি ১১ বছর পর প্রথমবারের মতো কানে শুনতে পায় বলে জানিয়েছেন শিশুটির পিতা।
আরও পড়ুন:
জিন থেরাপির পর আইসাম গাড়ি ও কাঁচির শব্দ শুনতে পেয়েছে বলে জানান তার বাবা।
শুনতে পেলেও হয়তো কথা বলতে পারবে না সে। কারণ কথা শেখার জন্য যে মস্তিষ্কের স্তরটি থাকা প্রয়োজন তা প্রায় পাঁচ বছর বয়সেই বন্ধ হয়ে যায় শিশুটির। হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এই প্রথম যুগান্তকারী জিন থেরাপি করেছে ফিলাডেলফিয়ার শিশু হাসপাতাল।আরও পড়ুন:
জন্মগত বধিরদের কানে শোনার জন্য এই চিকিৎসাপদ্ধতি আশা জাগিয়েছে বলে উল্লেখ করা হয়। সার্জন জন জার্মিলার বলেন, শ্রবণশক্তির ক্ষেত্রে জিন থেরাপি এমন একটি বিষয় যা নিয়ে চিকিৎসক ও বিজ্ঞানীরা ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন। শিশুকালে শ্রবণশক্তি হারানো শিশুদের পুনরায় শোনার আশা ব্যক্ত করেন তিনি।