বার্লিন, ২০ জানুয়ারি: নাগরিকত্বের আবেদনের শর্ত সহজ করে নতুন একটি আইন পাস করেছে জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেসতাগ। নতুন আইন অনুযায়ী, জার্মানিতে টানা পাঁচ বছর বসবাসকারী বিদেশিদের নাগরিকত্বের জন্য যোগ্য বিবেচনা করা হবে। আগের আইনে এ সম্পর্কিত সময়সীমা ছিল ৮ বছর। এছাড়া আগের আইনে দ্বৈতনাগরিক এবং সব দেশ থেকে আগত লোকজনকে নাগরিকত্বের জন্য যোগ্য বলে বিবেচনা করা হতো না।
নতুন আইনে সেই বিধিনিষেধও তুলে নেওয়া হয়েছে। শুক্রবার বুন্দেসতাগে নতুন আইনটি ভোটের জন্য উত্থাপনের পর সেটির পক্ষে ভোট দেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের নেতৃত্বাধীন বাম ও উদারপন্থী জোটের আইনপ্রণেতাসহ মোট ৩৮২ জন এমপি। আর সেটির বিপক্ষে ভোট দিয়েছেন ২৩৪ জন এমপি। বিপক্ষে ভোট দেওয়া এমপিদের সবাই দেশটির রক্ষণশীল ডানপন্থী দলগুলোর সদস্য। স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার নতুন আইনকে স্বাগত জানিয়ে বলেছেন, জার্মানির অভিবাসন সংক্রান্ত আইনগুলোর আধুনিকায়নের ক্ষেত্রে নতুন এই আইন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ন্যান্সি বলেন, ‘বহুত্ববাদ জার্মান সংস্কৃতির অবিচ্ছেদ্য একটি অংশ। যারা বছরে পর বছর ধরে জার্মানিতে বসবাস করছেন, এই দেশের অর্থনীতিকে সচল রাখছেন, নতুন আইনের মাধ্যমে আমরা তাদের কাছে বার্তা দিতে চাই—জার্মানি আপনাদেরও দেশ।’ বর্তমানে জার্মানিতে বসবাসরত বিদেশিদের মধ্যে নাগরিকত্ব পাননি— এমন মানুষের সংখ্যা ১ কোটি ২০ লক্ষ যা জার্মানির মোট জনসংখ্যার ১৪ শতাংশ।নাগরিকত্বের শর্ত সহজ করল জার্মানি
ইমামা খাতুন
প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৪, ১৩:২৪
আরও খবর
অখিলেশের কন্যাকে নিয়ে কুরুচিকর পোস্ট, ক্ষুব্ধ যোগী; এফআইআরের নির্দেশ
২০ নয় বিদ্রোহী শিবিরে সাংসদের সংখ্যা বেড়ে ২২; দাবি কাকলি ঘোষ দস্তিদারের
জলবায়ুর ধাক্কায় বিলুপ্তির মুখে হাজারো উদ্ভিদ, সংকুচিত হচ্ছে তাদের আবাসস্থল
সই বিতর্ক মামলায় দ্বিতীয়বার সিআইডির মুখোমুখি অভিষেক, ভবানী ভবনে হাজির তৃণমূল নেতা
ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের দাবি, রবিবার স্বাক্ষরের সম্ভাবনা উড়িয়ে দিল আইআরজিসি
ইরান চুক্তি নিয়ে ট্রাম্পের দাবি, রবিবার স্বাক্ষরের সম্ভাবনা উড়িয়ে দিল আইআরজিসি
জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠক, উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর তুলে ধরার বার্তা প্রধানমন্ত্রীর
জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প-মোদি বৈঠক, উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর তুলে ধরার বার্তা প্রধানমন্ত্রীর
রক্ষণাবেক্ষণের কাজে কাল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প রুট
রক্ষণাবেক্ষণের কাজে কাল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প রুট
সীমান্ত এলাকায় জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে সমীক্ষার নির্দেশ অমিত শাহের
সীমান্ত এলাকায় জনসংখ্যাগত পরিবর্তন নিয়ে সমীক্ষার নির্দেশ অমিত শাহের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর