আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ আজ মঙ্গলবার দার্জিলিং ম্যাল চত্বরে জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। এই অনুষ্ঠানে ডাক পেয়েছেন বিভিন্ন জনজাতি উন্নয়ন বোর্ডের প্রধান থেকে শুরু করে সমাজের বিশিষ্ট জনেরা। যদিও প্রাক্তন জিটিএ প্রধান হিসেবে ওই অনুষ্ঠানে ডাক পাননি বলেই দাবি করেছেন বিমল গুরুং। পাতলেবাসেই নিভৃতে রয়েছেন তিনি।
গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরিও এই বিষয়ে মুখ খুলতে চাননি।আরও পড়ুন:
অন্যদিকে সোমবার মুখ্যমন্ত্রী পাহাড়ে পৌঁছানোর পর যেন ফিরে আসে সেই ২০১১ এর আবেগ। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম পাহাড়ে গিয়ে সাধারণ মানুষের আবেগের কাছে অবরুদ্ধ হয়ে পড়েন মমতা। খাদা পরিয়ে স্বাগত জানান পাহাড়ের মানুষ।
আরও পড়ুন:
সোমবার কার্শিয়ংয়েও সেই একই ছবি দেখা গিয়েছে। কার্শিয়াংয়ে মানুষের ভিড়ে মুখ্যমন্ত্রীর গাডি়র চালকের পক্ষে কার্যত অসম্ভব হয়ে পড়েছিল সামনে এগিয়ে যাওয়া। মুখ্যমন্ত্রী অনীত থাপাকে ডেকে নেন নিজের গাড়িতে। কিন্তু ভিড় ঠেলে এগোনো অসম্ভব বুঝে মুখ্যমন্ত্রী নিজেই একসময়ে নেমে পড়েন গাড়ি থেকে।
আরও পড়ুন:
সম্প্রতি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন জিটিএর ভাবী প্রধান অনীত থাপা৷ অনীত থাপার আমন্ত্রণে সাড়া দিয়েই আসছেন তিনি। নির্বাচিত ৪৫ জন সভাসদ শপথে থাকবেন।
আরও পড়ুন: