লখনউ: সমাজবাদী পার্টির জাতীয় সভাপতি অখিলেশ যাদব বলেছেন, উত্তরপ্রদেশে ভোটের আগে গুজরাত সহ বাইরের রাজ্য থেকে কর্মীদের নিয়ে এসে ইউপিতে গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি। এছাড়াও নতুন ষড়যন্ত্রের ছক কষছে গেরুয়া শিবির অভিযোগ করে নির্বাচন কমিশনে নালিশ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব। এই ধরনের লোকদের গুজরাতে ফেরত পাঠানো উচিত। এটা না হলে নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য যে, রবিবার সমাজবাদী পার্টিতে যোগ দেন বিজেপি বিধায়ক দারা সিং চৌহ্বান এবং বিজেপি শরিক আপনাদলের বিধায়ক আরকে বর্মা।
একে একে দলে ভারী হচ্ছে সমাজবাদী পার্টি। সেই যোগদান কর্মসূচিতেই প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে বাইরে থেকে কর্মী নিয়ে আসার অভিযোগ করেছেন অখিলেশ যাদব এবং সমাজবাদী পার্টির বিধায়করা। দলের প্রতি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেই সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন দারা সিং চৌহ্বান। তিনি অভিযোগ করেছেন বিজেপি সবকা সাথ সবকা বিকাশ নামে স্লোগান দেন ঠিকই কিন্তু বাস্তবের চিত্রটা অন্য । অখিলেশ যাদব এদিন বলেন, “কে না জানে গুজরাতের মানুষ ইতিমধ্যেই ইউপিতে এসেছে? আমার কোনো কর্মী অন্য রাজ্য থেকে আসেনি। আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যারাই অন্য রাজ্য থেকে এসেছেন, তাদের ফেরত পাঠানো হোক।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "গুজরাট রাজ্যের মানুষকে কোথায় কোথায় দেখা গেছে আমি আমার সাংবাদিক সহকর্মীদের একটি তালিকা দিতে বলব।" অন্যদিকে ভোটের দিন ঘোষণা হতেই উত্তর প্রদেশে বিজেপিতে ভাঙন শুরু হয়েছে। তাতে চাপ বেড়েছে যোগীর। হঠাৎ করে একের পর এক বিধায়কের বিদ্রোহের জেরে বিজেপির অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে। নড়েচড়ে বসেছে দিল্লির অফিসও। ভোট যত এগিয়ে আসছে উত্তর প্রদেশের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। গতকাল প্রকাশ্যেই সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানাবেন। কারণ বিজেপি গুজরাত সহ অন্যান্য রাজ্য থেকে উত্তর প্রদেশে কর্মীদের নিয়ে আসছে। ভোটের আগে অশান্তি ছড়ানোর ছক কষছে বিজেপি। এটা কোনও ভাবেই তাঁরা মেনে নেবেন না। শান্তি আবহে যাতে উত্তর প্রদেশে ভোট হয় সেকারণে আগে থেকেই কমিশনে অভিযোগ জানিয়ে আসবেন বলে জানিয়েছেন তিনি।আরও খবর
ই-২০ পেট্রল ব্যবহারে পুরোনো গাড়ির কী ক্ষতি হতে পারে? রাজ্যসভায় স্পষ্ট জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি
বেবি পাউডারের মধ্যে ক্যান্সারের অনুঘটক 'জনসন অ্যান্ড জনসন'কে ৫২,৭০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
গোয়ায় ছাত্র বিক্ষোভে উমর খালিদের সমর্থনে স্লোগান: আয়োজককে আটক করে ২৪০টি প্রশ্ন পুলিশের
আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন করে আইনি পদক্ষেপ নয়, তবে অপরাধীদের ছাড় নেই: জানাল দিল্লি সরকার
প্রবল বর্ষণে ভাসছে ওড়িশার ৬ জেলা: মৃত ৩, গৃহহীন দুই লাখেরও বেশি মানুষ
প্রবল বর্ষণে ভাসছে ওড়িশার ৬ জেলা: মৃত ৩, গৃহহীন দুই লাখেরও বেশি মানুষ
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পড়ুয়াদের উপর পুলিশি হামলা! অমিত শাহের ইস্তফার দাবিতে সরব সিজেপি প্রধান দীপকে
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পড়ুয়াদের উপর পুলিশি হামলা! অমিত শাহের ইস্তফার দাবিতে সরব সিজেপি প্রধান দীপকে
তামিলনাড়ুতে মিড-ডে মিলে চিকেন বিরিয়ানির ভাবনা বিজয় সরকারের
তামিলনাড়ুতে মিড-ডে মিলে চিকেন বিরিয়ানির ভাবনা বিজয় সরকারের
লোকসভাতেও পাশ সংশোধনী বিল, ‘জনগণমন’-এর সমমর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় হতে পারে কারাদণ্ড
লোকসভাতেও পাশ সংশোধনী বিল, ‘জনগণমন’-এর সমমর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় হতে পারে কারাদণ্ড
“শিক্ষার্থীরা জঙ্গি নয়, কথা না শুনলে সরকারই বদলে দেব”: পুলিশি দমননিপীড়ন নিয়ে গর্জে উঠলেন দিপকে
“শিক্ষার্থীরা জঙ্গি নয়, কথা না শুনলে সরকারই বদলে দেব”: পুলিশি দমননিপীড়ন নিয়ে গর্জে উঠলেন দিপকে
আন্দোলনকারী মহিলাদের নিয়ে কঙ্গনার মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, লখনউয়ে বিজেপি সাংসদের কুশপুতুল দাহ কংগ্রেসের
আন্দোলনকারী মহিলাদের নিয়ে কঙ্গনার মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, লখনউয়ে বিজেপি সাংসদের কুশপুতুল দাহ কংগ্রেসের
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯