পুবের কলম,ওয়েবডেস্ক: টেনিস বলের আকারে শিলাবৃষ্টি। বিরল থেকে বিরলতম ঘটনার সাক্ষী থাকল ইতালি। এই ঘটনায় এখনও পর্যন্ত একশোরও  বেশি মানুষ আহত হয়েছে। একদিকে তীব্র দহনে পুড়ছে ইউরোপের একাংশ। অন্যদিকে এই বিরল ঘটনার সাক্ষী থাকল ইতালি।
স্থানীয় সময় বুধবার ইতালির ভেনেতো এলাকায় এই শিলাবৃষ্টি হয়।

জানা গেছে, বৃষ্টির সঙ্গে আচমকাই আকাশ থেকে পড়তে থাকে টেনিস বল আকারের শিলা। হঠাৎ শিলাবৃষ্টিতে বাকরুদ্ধ হয়ে পড়ে স্থানীয় বাসিন্দা সহ প্রশাসন। শিলার আঘাতে একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। জানালার কাঁচ ভেঙেছে। শিলার আঘাতে অসংখ্য গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে।