আবদুল ওদুদ: পশ্চিমবঙ্গের হজযাত্রীদের জন্য ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে আগামী ২৪ এপ্রিল থেকে। পবিত্র হজ সম্পন্ন করতে যাওয়ার আগে হজযাত্রীদের ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক। অন্যান্য বছর ভ্যাকসিন দেওয়া শুরু করতে দেরি হওয়ায় নানা সমস্যা হত। চলতি বছরে রাজ্য হজ কমিটি সেই সমস্যা দূর করতে সক্ষম হয়েছে।
আরও পড়ুন:
আগামী ২৪ এপ্রিল রাজ্যজুড়ে সকাল ১০.৩০ থেকে ৪.৩০ পর্যন্ত এই ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি চলবে।
রাজ্য হজ কমিটি সূত্রে জানানো হয়েছে প্রত্যেক জেলা সদর এবং মহকুমা হাসপাতালে সমস্ত কভার নম্বরের হজযাত্রীদের ভ্যাকসিন দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নিজ নিজ এলাকায় পৌঁছে যেতে হবে হজযাত্রীদের। কলকাতা হজ হাউসে ভ্যাকসিন দেওয়া হবে ২৫, ২৯, ৩০ এপ্রিল। পূর্ণাঙ্গ সূচি ‘পুবের কলম’ পত্রিকায় প্রকাশ করা হবে বলে হজ কমিটি সূত্রে জানানো হয়েছে।আরও পড়ুন:
অন্যদিকে, এখন পর্যন্ত নির্দিষ্ট রয়েছে আগামী ৯ মে রাজ্য থেকে হজের উড়ান চালু হবে। তবে শেষ পর্যন্ত বিমান সূচি রদবদলের সম্ভাবনা রয়েছে বলে হজ কমিটি সূত্রে জানা গিয়েছে।