পুবের কলম প্রতিবেদক : ভারতের হজ কমিটি ৩ এপ্রিলকে হজযাত্রীদের তৃতীয় কিস্তি জমা দেওয়ার শেষদিন বলে ঘোষণা করেছে। ওইদিন প্রাপ্তবয়স্ক হজযাত্রীদের ৮৫,৮৫০ টাকা করে শেষ কিস্তি জমা দেওয়ার জন্য ধার্য হয়েছিল। এছাড়া হজ কমিটির মাধ্যমে কুরবানি করতে হলে দিতে হবে আরও ১৬,৬০০ টাকা।
আরও পড়ুন:
এদিকে শেষ কিস্তি দেওয়ার দিন ৩ এপ্রিল পেরিয়ে গেছে। পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটি সূত্রে জানা গেছে, এখনও বাংলার কিছু হজযাত্রী তাঁদের শেষ কিস্তির টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করে উঠতে পারেননি।
হজ দফতরের প্রধান আধিকারিক মুহাম্মদ নকি এই প্রতিবেদককে বলেন, যারা তৃতীয় কিস্তি ও কুরবানির টাকা নির্দিষ্ট তারিখের মধ্যে জমা দিতে পারেননি, তাঁরা যেন অবিলম্বে টাকা জমা দেন। কারণ, শেষদিন পেরিয়ে গেলেও ভারতীয় হজ কমিটির টাকা জমা দেওয়ার পোর্টালটি এখনও বন্ধ করে দেওয়া হয়নি। তা এখনও চালু রয়েছে। তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির তরফ থেকে আমরা ‘হজ কমিটি অফ ইন্ডিয়া’কে ই-মেল মারফত অনুরোধ করেছি যাতে শেষ কিস্তি দেওয়ার তারিখ আরও দিনকয়েক বাড়ানো হয়। তাই অপেক্ষা না করে অবিলম্বে তৃতীয় কিস্তির টাকা জমা দেওয়ার জন্য হজযাত্রীদের অনুরোধ জানাচ্ছি।আরও পড়ুন:
শেষ কিস্তির টাকা পাওয়ার পরই হজ কমিটি ভিসা প্রক্রিয়া, টিকিট এবং ফ্লাইট বরাদ্দ করার কাজ শুরু করবে।