পুবের কলম, ওয়েবডেস্ক: পুলিশি বর্বরতার অভিযোগ। মাঝপথে ‘দিল্লি অভিযান’ রুখলেন কৃষকরা। জানা গেছে, পঞ্জাব এবং হরিয়ানা সীমানায় কৃষকদের লক্ষ্য করে লাগাতার কাঁদানে গ্যাস ছোঁড়ে হরিয়ানা পুলিশ। যার জেরে ৯ জন কৃষক গুরুতর জখম হয়েছেন। ফলত রবিবার মাঝপথেই থমকে গেল তাঁদের রাজধানী অভিযান। বলা বাহুল্য, কৃষকদের আন্দোলনের মূল দাবি হলো, ন্যূনতম সহায়ক মূল্য আইনি ভাবে নিশ্চিত করা এবং অন্যান্য কৃষি সংক্রান্ত সমস্যা সমাধান।
উক্ত দাবি গুলো নিয়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিলে কৃষকদের আটকানো হয় সেখানে। শম্ভু সীমানার কাছে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে কৃষকদের । পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আগে থেকেই আঁচ করেছিলেন কৃষকরা। তাই মাস্কে মুখ ঢেকে, চশমায় চোখ ঢেকেই আন্দোলেন নেমেছিলেন তাঁরা। যাতে কাঁদানে গ্যাসের মোকাবিলা করতে পারেন। আবার পুলিশের দাবি, আন্দোলনকারীদের অনেকে কৃষকই নন। তাই তাদের শনাক্ত করতে গেলে বাধা প্রদান করা হয়। যদিও সেই দাবি নস্যাৎ করে দেন কৃষকরা। অভিযোগ, সরকারের নির্দেশে তাঁদের দিল্লি যাওয়া আটকানো হচ্ছে। কৃষকরা অভিযোগ করেন, এদিন শান্তিপূর্ণ মিছিল করছিলেন তারা। অথচ পুলিশরা তাঁদের ওপর চড়াও হয়। ক্ষমতা প্রদর্শন করতে থাকেন। পুলিশ-কৃষক সংঘর্ষে নয়জন কৃষক আহত হয়েছেন। তারপরেই মিছিল স্থগিত করে নেওয়া হয়। পরবর্তীতে একটি অভ্যন্তরীণ বৈঠকে করে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হবে। কৃষক আন্দোলনের অন্যতম নেতা বলবীর সিং রাজেওয়াল বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলের উপর বাধা সৃষ্টি করা হয়েছে। এটি গণতন্ত্রের পরিপন্থী। তবে আমাদের দমানো যাবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে। কৃষকদের এই আন্দোলনে সমর্থন জানিয়েছে সংযুক্ত কিসান মোর্চা (অরাজনৈতিক) এবং কিসান মজদুর মোর্চা।পুলিশের সঙ্গে সংঘর্ষ, জখম ৯, স্থগিত কৃষকদের ‘দিল্লি চলো’ যাত্রা
ইমামা খাতুন
প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৮
আরও খবর
সংবাদমাধ্যমে ফেক চিঠির ভিত্তিহীন খবর: "আমি কোনও বিষয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখিনি"—কাকলী ঘোষ দস্তিদার
সালমান খান দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন, অভিযোগ 'কালা হরিণ' তাঁর ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করেছে
ফিলিপাইনের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৫
ন্যাটোতে সামরিক সহায়তা কমাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র
১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি কিউয়ি ক্রিকেটার উইলিয়ামসনের
১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি কিউয়ি ক্রিকেটার উইলিয়ামসনের
সুপ্রিম কোর্টে ধাক্কা মীনাক্ষী নটরাজনের, কংগ্রেস প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত
সুপ্রিম কোর্টে ধাক্কা মীনাক্ষী নটরাজনের, কংগ্রেস প্রার্থীর মামলায় হস্তক্ষেপ করল না আদালত
ধর্মান্তর রোধে এবার উত্তরপ্রদেশের মেডিকেল কলেজগুলিতে বিশেষ সেল
ধর্মান্তর রোধে এবার উত্তরপ্রদেশের মেডিকেল কলেজগুলিতে বিশেষ সেল
ট্রেনে সফরের সময় মোহন ভাগবতের কামরা লক্ষ্য করে ছোড়া হল পাথর, ব্যপক চাঞ্চল্য উত্তরপ্রদেশে
ট্রেনে সফরের সময় মোহন ভাগবতের কামরা লক্ষ্য করে ছোড়া হল পাথর, ব্যপক চাঞ্চল্য উত্তরপ্রদেশে
দুর্গাপুজোর পুজো অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, কারা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী
দুর্গাপুজোর পুজো অনুদান নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, কারা পাবেন? জানালেন মুখ্যমন্ত্রী
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ