আরও পড়ুন:
পুবের কলম প্রতিবেদক, বসিরহাটঃআর কলকাতা বা শহর অঞ্চল নয়, এবার কম খরচে সম্পূর্ণ গ্রামীণ ও ইসলামিক পরিবেশে আবাসিক নিট প্রশিক্ষণ শুরু হলো ।আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমির উদ্যোগে নিট পরীক্ষার্থীদের জন্য উত্তর ২৪ পরগনার হাড়োয়ার মল্লিকপুরে হাশিমিয়া'স শাহীন একাডেমির নিট প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হলো মঙ্গলবার।
আরও পড়ুন:
উদ্বোধন করেন কর্ণাটকের শাহীন গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর কর্ণধার ড. আব্দুল কাদির সাহেব। তিনি বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সমস্ত সম্প্রদায়ের পড়ুয়াদের ডাক্তার, ইঞ্জিনিয়ার এর মত পেশাদারি কোর্সে পড়ার সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি আগামী দিনে জয়েন্ট এন্ট্রান্স, ডব্লিউবিসিএস, ইউপিএসসি পরীক্ষার্থীদের উপযুক্তভাবেে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ।
আরও পড়ুন:
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন ডাব্লুবিসিএস আধিকারিক মোতালেব আলী সরদার, প্রাক্তন আইএস জাহিদ মাহমুদ, শিক্ষাবিদ সৈয়দ নাজাম, মাওলানা কামারুদ্দিন মিসবাহ, ফয়সাল আলী, জানে সাবা, ওয়ালি রহমানী, আরমিনা সাহেবা, হাশিমিয়া ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির সেক্রেটারি আকবর আলি, সুপারেনটেনডেন্ট মুফাসসির হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের একাডেমিক প্রেসিডেন্ট মাওলাানা রওশন জামির সাহেব। প্রাক্তন ডব্লিউবিসিএস আধিকারিক আব্দুল মোতালেব সরদার বলেন, এ রাজ্যে শাহিন গ্রুপ অফ ইনস্টিটিউশনস নিট সহ বিভিন্ন সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সুযোগ নিয়েে এসেছ তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। হাশিমিয়া'স শাহিন একাডেমির এই উদ্যোগের সাফল্য কামনা করি।আরও পড়ুন:
প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট মুফাসসির হোসেন জানান, নিটের মত একটি সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিরন্তর অনুশীলনের জন্য একটি শান্ত পরিবেশ দরকার। সেইসঙ্গে ইসলামিক জীবনচর্চার অনুষঙ্গকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের মনোনিবেশ এর ক্ষেত্র তৈরি করতে সচেষ্ট এই প্রতিষ্ঠান।