পুবের কলম, ওয়েবডেস্ক: কানাডায় মৃত্যু হল ভারতীয় পড়ুয়ারা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পঁচিশ বছর বয়সী শেখ মুজম্মল আহমেদ। মৃত পড়ুয়া তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদের বাসিন্দা। জানা গিয়েছে, ২০২২ সালে উচ্চশিক্ষার জন্য কানাডায় গিয়েছিলেন শেখ মুজম্মল আহমেদ। অন্টারিওর কনেস্টোগা কলেজের ওয়াটারলু ক্যাম্পাসে তথ্যপ্রযুক্তিতে স্নাতকোত্তর করছিলেন সে।

শুক্রবার তাঁর মৃত্যুর সংবাদে ভেঙে পড়েছেন বাবা-মা সহ পরিবারের আত্মীয়রা। ছেলের দেহ দেশে ফিরিয়ে আনতে বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হয়েছে পরিবার।

শুক্রবার ওই ছাত্রের মৃত্যুর খবর জানিয়েছেন এমবিটি-এর নেতা আমজাদ উল্লা খান। এক্স হ্যান্ডলে তিনি জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন মুজম্মল। বৃহস্পতিবার কানাডা থেকে এক বন্ধু মুজম্মলের মৃত্যুর খবর তাঁর পরিবারকে জানান। পড়ুয়ার দেহ ফেরাতে বিদেশ মন্ত্রককেও চিঠি দিয়ে আর্জি জানানো হয়েছে।