পুবের কলম, ওয়েবডেস্ক: রোগে-ভোগে ক্লিষ্ট, আর্থিক সমস্যায় জর্জরিত বৃদ্ধ কাশ্মীরি পণ্ডিতের পাশে দাঁড়ালেন আইএএস আধিকারিক আতহার আমির খান। আইএএস আধিকারিক খান বর্তমানে কাশ্মীরের কুলগামে ডেপুটি কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন। কাশ্মীরের আমনো গ্রামে বৃদ্ধ কাশ্মীরি পণ্ডিত প্যারেলালের দুর্দশার কথা তাঁর কানে আসে। এরপরেই তড়িঘড়ি পণ্ডিতের বাড়িতে গিয়ে সব রকমের সাহায্যের হাত বাড়িয়ে দেন এই আইএএস কর্মকর্তা।
Thank you DC Sahab. Really kind of you to visit him and ensure his well being. @AtharAamirKhan https://t.co/2whknITjWl pic.twitter.com/Q9XOGNvg0E
— Umesh Talashi (@UTalashi) February 24, 2024
আরও পড়ুন:
জানা গেছে, স্থানীয় কুলগাম সংবামাধ্যম কাশ্মীরি পণ্ডিত প্যারেলালের দুর্দশা, কষ্টের খবর পরিবেশনের পরেই আইএএস খান ওই কাশ্মীরি পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ করেন। পণ্ডিতের অবস্থা ফেরানোর ব্যাপারে সব রকম সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আইএএস খান।
আরও পড়ুন:
আইএএস আধিকারিক আতহার আমির খান জানিয়েছেন, কাশ্মীরি পণ্ডিতের বাড়ি মেরামতির প্রয়োজন, সেটি করা হবে। তার স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। ডাক্তারও তাকে নিয়মিত দেখতে যাবেন। পরিচ্ছন্নতা ও স্যানিটেশন করা হচ্ছে। রেশন, বিছানা, কম্বল ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। আমাদের জেলা সমাজকল্যাণ আধিকারিক তার প্রতিদিন দেখাশোনার দায়িত্বে থাকবেন'।
আরও পড়ুন:
খানের এই সফরের পরে সমাজ মাধ্যমে অসংখ্য নেটিজেন তাঁর এই সহানুভূতিশীল কাজের জন্য আইএএস অফিসারের প্রশংসা করেছেন।