পুবের কলম ওয়েবডেস্ক : ভোট এলেই হিন্দুত্ব নিয়ে ভাষণ বেড়ে যায় সংঘ প্রধান মোহন ভাগবতের। অনেকের দাবি ভোট এলেইশিষ্য বিজেপিকে চাঙ্গা করতেই আরএসএস এই খেলা খেলে। আরএসএস ছাড়া সেই অর্থে বিজেপি আজও রাজনৈতিকভাবে তেমন সাবলম্বী নয়। আরএসএস পাঁক তৈরি করে না দিলে সেখানে পদ্ম ফোটার সুযোগ কমে যায়।এটা পরীক্ষিত।
বিজেপি যতই আস্ফালন করুক না কেন, আসলেই সবটাই আরএসএস।আরও পড়ুন:
মোহন ভাগত আগেই বলেছিলেন, দেশের প্রতিটি নাগরিকই আসলে হিন্দু।তাদের পূর্বপুরুষ এক। এবার ভাগবত যা বললেন তার সারমর্ম হল ভারত ও হিন্দুত্বকে পরস্পরের থেকে আলাদা করা যায় না। তবে দেশে নাকি হিন্দুত্ব নিয়ে আবেগ কমছে।
এমনটাই মত তাঁর।গত সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, ”হিন্দু শব্দটির সঙ্গে মাতৃভূমি সমতুল্য। একই ভাবে পূর্বপুরুষ ও ভারতীয় সংস্কৃতিও সমতুল্য। এতে অন্য মতামতের অসম্মান হয় না। আমাদের ভারতীয় আধিপত্য অর্জনের ক্ষেত্রে চিন্তা করতে হবে, মুসলিম আধিপত্য নয়।
”আরও পড়ুন:
ভাগবত বলেছেন,''হিন্দু ছাড়া ভারত হতে পারে না। আবার ভারত ছাড়াও হিন্দু হতে পারে না। এটাই হিন্দুত্বের মূল কথা। আর সেই কারণেই ভারত হিন্দুদের দেশ।”
আরও পড়ুন:
এ্রপ্রসঙ্গে তিনি আবারও বলেন, ''আপনারা দেখেছেন হিন্দুত্বের শক্তি ও সংখ্যা দুই-ই কমছে। অথবা বলতে গেলে হিন্দুত্ব নিয়ে আবেগ কমছে। যদি হিন্দুদের হিন্দু থাকতে হয় তাহলে ভারতকে ‘অখণ্ড’ হতে হবে।”ভাগবতের এই মন্তব্য শুনে রাজনীতির কারবারিরা বলছেন, আসেল বিজেপিকে রাজনীতির ইস্যু যোগান দিচ্ছেন ভাগবত।