পুবের কলম,ওয়েবডেস্ক: করোনার কবলে রাজ্য, দেশ তথা বিশ্ব স্তব্ধ হয়েছিল। বহু মানুষের প্রাণ গিয়েছিল। ফের করোনায় আক্রান্ত হয়ে দুজন মারা গিয়েছে কেরলে। আর এই নিয়ে ফের হাসপাতালগুলিকে সতর্ক করল স্বাস্থ্য দফতর।
সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে দক্ষিণের এই রাজ্য থেকেই কোভিডের উদ্বেগ ছড়িয়েছিল গোটা ভারতে।আরও পড়ুন:
কোভিডে মৃত্যু হয়েছে কেরলের কোঝিকোড় জেলার কালিয়াত্তুপারম্বথ কুমারন (৭৭) এবং কান্নুর জেলার পালাক্কান্ডি আবদুল্লাহর (৮২)। শুক্রবার মৃত্যু হয়েছে আবদুল্লাহর।
জানা গিয়েছে, কাশি এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। কেরলে গত কিছুদিন ধরেই কোভিড সংক্রমণ নতুন করে ঊর্ধ্বমুখী। নভেম্বরে কেরলে কোভিডে আক্রান্ত হয়েছেন ৪৭০ জন। ডিসেম্বরের প্রথম ১০ দিনে সেই রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন ৮২৫ জন।আরও পড়ুন:
চিকিৎসকরা জানাচ্ছেন, কোভিডের থেকেও দূষণ এবং জলবায়ুর পরিবর্তনের কারণে এই ধরনের উপসর্গগুলো বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও স্বস্তির কথা হল, কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নগণ্য। । এদিকে কেরল স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় পরামর্শ দেওয়া হয়েছে, যাঁদের সর্দি-কাশি, শ্বাসকষ্ট, লো ব্লাড প্রেসার, খেতে সমস্যা হচ্ছে, তাঁরা দ্রুত চিকিৎসককে দেখাবেন। কোভিড মনে হলেই রক্ত পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা করাতে হবে।