পুবের কলম ওয়েবডেস্ক: আমেরিকার বিদেশনীতি বিষয়ক কংগ্রেস কমিটির সদস্যপদ থেকে ডেমোক্র্যাট নেতা ইলহান ওমরকে সরিয়ে দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রতিনিধিরা। এ বিষয়ে একটি প্রস্তাব পাস হয়েছে দেশটির কংগ্রেসে। দেশটির প্রথম মুসলিম নারী কংগ্রেস সদস্য হলেন ইলহান ওমর। ফিলিস্তিন-ইসরাইল সংঘাত নিয়ে ২০১৯ সালে ইলহান ওমরের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে রিপাবলিকানরা স্পিকারের কাছে তার সদস্যপদ বাতিলের আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতেই এই প্রস্তাবটি পাস হয়েছে।
বৃহস্পতিবার ইলহান ওমরকে ২১৮-২১১ ভোটে অপসারণ করা হয়। ডেমোক্র্যাটরা অবশ্য এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছিল। ইলহান ওমর প্রাক্তন সোমালিয়া থেকে আসা উদ্বাস্তু এবং কংগ্রেসে নির্বাচিত দুই মুসলিম নারীর অন্যতম। রিপাবলিকান আইনপ্রণেতারা যুক্তি দেন, ওমর ইহুদি-বিরোধী ও ইসরাইল-বিরোধী। তবে ভোটের আগে ওমর বলেন, তার পরিচিতির কারণেই রিপাবলিকানরা তাকে টার্গেট করছে। ওমর বলেন, ‘এমন ধারণা প্রচলিত রয়েছে যে আপনি সন্দেহভাজন হবেন যদি আপনি অভিবাসী হন কিংবা আপনি বিশ্বের নির্দিষ্ট অংশের লোক হয়ে থাকেন কিংবা আপনার চামড়া নির্দিষ্ট কোনও রঙের হয় কিংবা আপনি মুসলিম হন।’ তবে ওমর জানান, তিনি রিপাবলিকানদের এই পদক্ষেপে আতঙ্কিত নন। তিনি বলেন, ‘আমি এক মেয়াদে এই কমিটিতে না থাকলে আমার কণ্ঠ আরও সোচ্চার হবে, আরও শক্তিশালী হবে এবং আমার নেতৃত্ব আগের মতোই বিশ্বজুড়ে প্রশংসিত হবে। কাজেই আপনারা ভোট দেন বা না দেন, আমি আমার জায়গাতেই থাকব।’ আরও জানান, যারা নৃশংসতা, জাতিগত শুদ্ধি অভিযান, দুর্নীতি ও উচ্ছেদের শিকার হচ্ছেন, তাদের পক্ষে কথা বলা অব্যাহত রাখবেন। ওমরকে অপসারণ করার পর হোয়াইট হাউজ একে ‘রাজনৈতিক চাল’ বলে অভিহিত করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জ্যাঁ-পিয়েরে বলেন, ‘কংগ্রেসওম্যান ওমর কংগ্রেসের একজন অত্যন্ত শ্রদ্ধেয় সদস্য।’ফিলিস্তিনের হয়ে কথা বলায় মার্কিন কংগ্রেসের কমিটি থেকে অপসারিত ইলহান
সুস্মিতা
প্রকাশিত:
৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪২
আরও খবর
আগুন গুজবে ট্রেন থেকে ঝাঁপ, উল্টোদিক থেকে চলে এল এক্সপ্রেস, মৃত ৪
সোমবার কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান, যোগ দিতে পারেন ফিরহাদ, দেবাশিস
উরুগুয়েকে চমকে দিতে তৈরি সৌদি আরব
ব্রাজিলের বিপক্ষে অভিষেক ম্যাচেই চমক মরক্কোর ১৮ বছরের আইয়ুব বুয়াদ্দির, কে এই ফুটবলার?
যুক্তরাষ্ট্রে প্রবেশের ৪ জনের আপিল গৃহীত হলেও, নিষিদ্ধ থাকছেন ১১জন, কিউয়িদের বিরুদ্ধে নামছে ইরান
যুক্তরাষ্ট্রে প্রবেশের ৪ জনের আপিল গৃহীত হলেও, নিষিদ্ধ থাকছেন ১১জন, কিউয়িদের বিরুদ্ধে নামছে ইরান
অভিষেককে টানা সাড়ে ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ সিআইডির, বেরিয়ে যোগ দিলেন মমতার বৈঠকে
অভিষেককে টানা সাড়ে ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ সিআইডির, বেরিয়ে যোগ দিলেন মমতার বৈঠকে
বিদ্রোহী সাংসদদের নতুন কৌশল, যোগ দিচ্ছে এনসিপিআইয়ে!
বিদ্রোহী সাংসদদের নতুন কৌশল, যোগ দিচ্ছে এনসিপিআইয়ে!
রাশিয়ায় একের পর এক মুসলিম নেতাদের গ্রেফতারিতে উঠছে প্রশ্ন
রাশিয়ায় একের পর এক মুসলিম নেতাদের গ্রেফতারিতে উঠছে প্রশ্ন
মুসলিম প্রেমিকের সঙ্গে থাকতে চেয়েছিলেন তরুণী, বোনকে খুন করল ভাই
মুসলিম প্রেমিকের সঙ্গে থাকতে চেয়েছিলেন তরুণী, বোনকে খুন করল ভাই
খান স্যারের কোচিংয়ে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত প্রিন্স যাদবের রহস্যমৃত্যু, দেহ উদ্ধার নেপালে
খান স্যারের কোচিংয়ে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত প্রিন্স যাদবের রহস্যমৃত্যু, দেহ উদ্ধার নেপালে
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর