পুবের কলম ওয়েব ডেস্কঃ আজ রাজ্যের নবমতম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী।  শনিবার শপথ নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শপথের কয়েকঘণ্টার মধ্যেই নতুন ব্যক্তিগত সচিব এবং উপদেষ্টা পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সচিবের নাম শান্তনু বালা। তিনি প্রাক্তন আইএএস অফিসার।

অন্যদিকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন আইএঅফিসার সুব্রত গুপ্ত। এর আগে তিনি রাজ্যে বিধানসভা নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক ছিলেন। 

এবারের বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ করে সরকার গড়েছে বিজেপি। বেশ কয়েকদিনের টানাপোড়েনের পর অবশেষে কলকাতায় এসে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিকে, সেই ঘোষণার ঠিক আগেই খুন হন নতুন মুখ্যমন্ত্রীর পিএ চন্দ্রনাথ রথ।

তানিয়ে তোলপাড় হয়ে ওঠে রাজনীতি। শুভেন্দু তখন অভিযোগ তোলেন, তিনি ভবানিপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন বলে এই ঘটনা ঘটেছে। সেই ঘটনার তদন্ত এখন চলেছে। তারইমধ্যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ব্রিগেডের ময়দানে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। আর তারপরেই নতুন ব্যক্তিগত সচিব পেলেন শুভেন্দু।
 

জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সচিব হওয়ার আগে দক্ষিণ ২৪ পরগনার জেলা শাশক ছিলেন। পাশাপাশি কোচবিহার ও মুর্শিদাবাদ জেলার এডিএম হিসেবেও দায়িত্ব সামলেছেন শান্তনু। তিনি ২০১৭ ব্যাচের আইপিএস অফিসার। এদিকে, মুখ্যমন্ত্রী ব্যক্তিগত সচিব পাওয়ার পর এবার প্রশাসনিক রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ রাজ্যে নির্বাচন ঘোষণার পরেই মুখ্যসচিব হিসেবে নিয়োগ করা হয় দুষ্যন্ত নারিয়ালাকে। স্বরাষ্ট্র সচিব করা হয় সঙ্ঘমিত্রা ঘোষকে। যদিও এই দুটি পদে রদবদল হবে কি না তা নিয়ে বেশ জল্পনা রয়েছে।