পুবের কলম প্রতিবেদক: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ৮২০০ কোটি টাকা পুনরায় মঞ্জুর করা হয়েছে।
আরও পড়ুন:
এই অবস্থায় রাজ্য সরকার চাইছে না এই অর্থের ব্যবহার নিয়ে পুনরায় নতুন করে প্রশ্ন উঠুক। আর সে কারণেই আগেভাগেই সতর্ক হল নবান্ন। এক্ষেত্রে কারা বাড়ি পাচ্ছেন বা কারা পাবেন-তা নির্ধারিত করতে একটি পর্যবেক্ষক দল তৈরি করছে রাজ্য।
আরও পড়ুন:
এক্ষেত্রে প্রকল্পের টাকা মঞ্জুরের আগে এই পর্যবেক্ষক দলের মাধ্যমে পর্যালোচনা করে তবেই নাম পাঠানো হবে বলে খবর।
প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার যে অর্থ বরাদ্দ করেছে তার সঙ্গে রাজ্যের বরাদ্দ মিলিয়ে মোট ১১.৩৬ লক্ষ বাড়ি করা হবে। আগামী এক মাসের মধ্যেই কারা বাড়ি পাবেন তার অনুমোদন দেওয়া হবে।আরও পড়ুন:
পঞ্চায়েত দফতরের পাশাপাশি স্থানীয় প্রশাসন থেকে ৫ থেকে ১০ জনকে নিয়ে একটি ভেরিফিকেশন গঠন করা হয়েছে। এই দলে স্থানীয় আশা কর্মীরা যেমন থাকবেন থাকবেন পঞ্চায়েতের আধিকারিকরা।
আরও পড়ুন:
এক্ষেত্রে দুই থেকে তিন জনের একটি আধিকারিকদের দল বাড়ি যাবেন তারা গিয়ে যাচাই করবেন আগেও যারা বাড়ির জন্য আবেদন করেছেন তারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য উপযুক্ত কিনা। রবিবার থেকে শুরু হয়েছে এবং ৭ দিনের মধ্যে শেষ করতে হবে।