পুবের কলম ওয়েবডেস্কঃ সোমবার কমনওয়েলথ গেমসে আক্ষরিক অর্থেই ভারতের জন্য সোনার দিন। কানাডার মিশেল কে উড়িয়ে দিয়ে প্রথমবার কমনওয়েলথ গেমসে মহিলাদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা পেলেন পিভি সিন্ধু,  সাফল্য এল পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসেও। প্রথম  গেমে হেরে গিয়েও সোনা জিতলেন লক্ষ্য সেন। পরের দু'টি গেমে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে বিপক্ষ মালয়েশিয়ার জে ইয়ংকে হারিয়ে দিলেন।

 লক্ষ্  জিতলেন ১৯-২১, ২১-৯, ২১-১৬ গেমে।

ব্যাডমিন্টনে পুরুষদের  ডাবলসেও এল সোনা স্বাত্বিক- চিরাগ জুটি এনে দিলেন সোনা। এই ভারতীয় শাটলাররা হারালেন ইংল্যান্ডের  লেন-ভেন্ডি জুটিকে। ২১-১৫ পয়েন্টে অপ্রতিরোধ্য এই ভারতীয় শাটলার  জুটি সোনা এনে দেন দেশকে।

অন্যদিকে টেবিল টেনিসেও এল সোনা। ১৬ বছর পর ৪০ বছর বয়সী  শরৎ কমলের হাত ধরে কাটল খরা। এই দিন ৪-১ ব্যবধানে শরৎ কমল হারান লিয়াম পিচফোর্ডকে। ১১-১৩, ১১-৭, ১১-২, ১১-৬, ১১-৮ ব্যবধানে সোনা নিশ্চিত করেন শরৎ।