পুবের কলম প্রতিবেদক: বর্তমানে মানুষের ডায়াবেটিস বাড়ছে। এ নিয়ে মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল মাইএমডি পলিক্লিনিক। শুধু তাই নয়, সংস্থার উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পও করা হয় কলকাতা প্রেস ক্লাবে। শনিবার এই ক্যাম্প হয়।
আরও পড়ুন:
এ দিন বাংলার প্রাথমিক স্বাস্থ্য উন্নত করার পরিকল্পনায় মাইএমডির জনসাধারনের জন্য উপহার হল আরোগ্য বন্ধু।
বাংলার প্রতিটি প্রান্তে খুলছে মাইএমডি পলিক্লিনিক যেখানে জনসাধারন পাবে নিজেদের আরোগ্য বন্ধুকে, ঘরের পাশে। সংস্থার তরফে জানানো হয়েছে, আরোগ্য বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে এককালীন মাত্র 499/- টাকায় সম্পূর্ন এক বছরের জন্যে প্রাথমিক চিকিৎসকের পাওয়া যাবে। নাম নথিভুক্ত করার পরে প্রথম বিশেষ কিছু রক্ত পরীক্ষার ওপর আছে বিশেষ ছাড় এবং সারা বছর রক্ত পরীক্ষার ওপর 10% ছাড়। এছাড়াও থাকছে বাড়ি থেকে রক্ত সংগ্রহের সুব্যবস্থা। আরও থাকছে সমস্ত ওষুধের দামের ওপর ফ্ল্যাট 20% ছাড়। একইসঙ্গে বাড়ির অন্যান্য সদস্যদের নাম নথিভুক্ত করাতে দিতে হবে জনপ্রতি 400/- টাকা।আরও পড়ুন:
সংস্থার মুখ্য জনসংযোগ আধিকারিক লতিকা সিনহার বক্তব্য, ভারতের স্বাধীনতার ৭৭বছর উদযাপনে মাইএমডির বিশেষ উদ্যোগ "ডায়াবেটিস মুক্ত বাংলা"। বর্তমান জীবনযাত্রা, মানসিক চাপ ও পারিবারিক ইতিহাসের সাথে ডায়াবেটিসের প্রাদুর্ভাবের বিষয় গুলি মাথায় রেখে মাইএমডির এই সচেতনতামূলক উদ্যোগ। বর্তমান বাচ্চা থেকে কিশোর/কিশোরী, কিম্বা যুবক/যুবতী দের মধ্যেও ডায়াবেটিসের সংক্রমন দেখা যাচ্ছে। তাই মাইএমডির প্রত্যেকটি শাখায় থাকছে এক মাস ব্যাপী বিশেষ কিছু রক্ত পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসকের পরামর্শের সুযোগ সম্পূর্ণ বিনামূল্যে। রেন্ডম গ্লুকোজ, টিএসএইচ, ক্রিয়েটিনিন, টোটাল কোলেস্টেরল এই চারটি রক্ত পরীক্ষা ও একবার প্রাথমিক চিকিৎসকের পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে হবে। এই প্রকল্পটি চলবে ১৫ জুলাই থেকে ১৫ আগস্ট অবধি মাইএমডির প্রত্যেকটি সেন্টারে।