আইভি আদক, হাওড়া: ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন  এবং ভারতের ছাত্র ফেডারেশনের তরফ থেকে আজ ধর্মতলায় ইনসাফ সভার ডাক দেয়। বাম ছাত্র সংগঠনের মিছিল কে কেন্দ্র করে স্তব্ধ হয় শহর। ।সুদীপ্ত গুপ্ত, মইদুল ইসলাম মিদ্যা, আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে শুরু  এই দুই বাম সংগঠন ইনসাফ সভার ডাক দেয়।

এসএফআই ও ডিওয়াইএফআই- এর ইনসাফ সভা, যানজটে স্তব্ধ শহর, মিছিল হাওড়া থেকেও ধর্মতলায় বাম ছাত্র সংগঠনের সভায় উপচে পরা ভিড়, ছবিঃ সন্দীপ সাহা

এসএফআই ও ডিওয়াইএফআই- এর ইনসাফ সভা, যানজটে স্তব্ধ শহর, মিছিল হাওড়া থেকেও ইনসাফ চেয়ে পথে বাম ছাত্র সংগঠনের সদস্যরা
ছবি সৌম্য সরকার

হাওড়া থেকেও বড়ো মিছিল রওনা দেয়।  ইতিমধ্যেই আজ সকাল থেকে বাম ছাত্র ও যুব সংগঠনের কর্মী সমর্থকেরা হাওড়া স্টেশনে আসতে শুরু করেন । এর পাশাপাশি আনিস খানের গ্রাম সারদা থেকেও গতকাল একটি মিছিল শুরু হয়েছে যার নাম দেওয়া হয়েছে আনিস ব্রিগেড। আজ ইনসাফ সভায় মিলবে সেই আনিস ব্রিগেডও।