পুবের কলম ওয়েব ডেস্ক:গুগল, মেটা, মাইক্রোসফট, অ্যামাজনসহ যুক্তরাষ্ট্রের বড় প্রতিষ্ঠানগুলো বিপুল কর্মী ছাঁটাই করেছে। এবার সেই পথেই হাঁটছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক বহুজাতিক প্রযুক্তি সংস্থা ইন্টারন্যাশনাল বিজনসে মেশিন (আইবিএম) কর্পোরেশন।
বুধবার একটি বিবৃতি জারি করে এমনটাই ঘোষণা দিয়েছে আইবিএম। তারা ৩৯০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
আরও পড়ুন:
সংস্থার প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জেমস কাভানগ সংবাদমাধ্যমের দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছে, বিশ্ব বাজারে অর্থনৈতিক মন্দা এবং বছরের শেষ তিন মাসে যে লাভ হবে আশা করা হয়েছিল সেটা পূরণ হয়নি।
তাই তারা এমন ঘোষণা দিল।আরও পড়ুন:
ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ার পর আইবিএমের শেয়ারের দাম ২ শতাংশ কমেছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।
আরও পড়ুন:
বিশ্লেষকরা আরো বলছেন, চাকরিচ্যুতি এবং তারল্যের রিজার্ভের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার খবর শেয়ারদরের পতনের কারণ।
আরও পড়ুন:
গত বছরের শেষ তিন মাসে আইবিএমের সফটওয়্যার এবং কনসালটেন্সি ব্যবসায়ে ধীর গতি এসেছে। কিন্তু পুরো কোম্পানির খরচ ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সেবা নিশ্চিতে অ্যামাজন ও মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করতে হয়েছে তাদের।