আরও পড়ুন:
আইভি আদক, হাওড়া:অগ্নিবীর, তারপর ব্যাঙ্ককে চুক্তি ভিক্তিতে কর্মী নিয়োগের পদক্ষেপ কেন্দ্রের মোদি সরকারের। একেএকে চুক্তিভিত্তিক কর্মসংস্থান এবং বেসরকারিকরণের পথে সম্পূর্ণ পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। এবার কি তবে ডাকব্যবস্থারও বেসরকারিকরণ হতে চলেছে? দানা বাঁধছে সিঁদুরে মেঘ।
এই আশঙ্কা থেকেই মঙ্গলবার হাওড়া জেলার প্রধান ডাকঘরের সামনে সংঘটিত হল বিক্ষোভ।আরও পড়ুন:
পোষ্ট অফিসকে বেসরকারিকরণ করা চলবে না এই দাবি তুলে মঙ্গলবার হাওড়া প্রধান পোস্টঅফিসের এর সামনে বিক্ষোভ দেখালেন আইএনটিটিইউসি'র কর্মীরা। তাদের দাবি, রেজিস্ট্রি পোস্ট আর স্পিড পোস্টকে একত্রে মেলানোর যে চেষ্টা চলছে এতে সাধারণ মানুষের অসুবিধা হবে।
আরও পড়ুন:
অর্থাৎ রেজিষ্ট্রি পোস্ট ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে আগামী দিনে।
এতে বহু গুরুত্বপূর্ণ নথি সাধারণ মানুষের হাতে চলে যাবে। পোষ্টাল সেভিংসকে বেসরকারীকরণ করলে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা বা যে সমস্ত গরিব মানুষ পোস্ট অফিসে টাকা রাখেন তারা প্রত্যেকেই বিপদে পড়বেন।আরও পড়ুন:
তাই হাওড়া পোস্ট অফিসে তৃণমূল ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এদিন এক স্মারকলিপি জমা দেওয়া হয়। দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন: