ইন্তেখাব আলম: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর জন্য একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের সাধারণ রোগীরাও যেন সাধ্যের মধ্যেই হাতের নাগালে উন্নত মানের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পান তাঁর জন্য সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিকেও ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় আনা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হয়েছে, তেমনি সরকারি হাসপাতালেও পিপিপি মডেলের মাধ্যমে স্বল্পমূল্যেই স্বাস্থ্য পরীক্ষা এবং ডায়াগনস্টিক ইউনিট খোলা হয়েছে। খুব সামান্য মূল্যেই সাধারণ মানুষকে উন্নতমানের চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী চিকিৎসা প্রতিষ্ঠান ইসলামিয়া হাসপাতাল কর্তৃপক্ষ। ৭৩ নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে নবনির্মিত ১০তলা ইসলামিয়া হাসপাতালের ইন্ডোর এবং আউটডোরে কার্ডিওলোজি, হেমাটোলজি, পেডিয়াট্রিক, প্লাস্টিক সার্জারি, মেডিসিন, আই, সার্জারি, ডার্মাটোলজি, ইউরোলজি, ইএনটি-র পাশাপাশি ক্লিনিক্যাল অঙ্কলোজির চিকিৎসা পরিষেবা দিচ্ছে ইসলামিয়া হাসপাতাল।
আডটডোর পরিষেবা ছাড়াও প্যাথোলজি বিভাগেও বিভিন্ন রোগ সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষার সুব্যবস্থা রয়েছে ইসলামিয়া হাসপাতালে। নব কলেবরে সজ্জিত ইসলামিয়া হাসপাতালের বহির্বিভাগ চালু হওয়ার পর থেকেই বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে চিকিৎসা এবং চিকিৎসা সংক্রান্ত সু পরামর্শ পাচ্ছেন আগত রোগীরা। বর্তমানে ইসলামিয়া হাসপাতালের চিকিৎসা পরিষেবা প্রসঙ্গে হাসপাতালের প্রশাসক ড. রুহিল আলম বলেন, ৭৩ চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে অবস্থিত প্রায় শতাধী-প্রাচীন ইসলামিয়া হাসপাতালের নবনির্মিত ১০ তলা ভবনের বহির্বিভাগের উদ্বোধন করেছিলেন রাজ্যের পুর এবং নগরোন্নায়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। হাসপাতালের সভাপতি ফিরহাদ হাকিম, সাধারণ সম্পাদক আমিরুদ্দিন ববি-সহ হাসপাতাল পরিচালন সমিতির সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় বর্তমানে বহির্বিভাগ-সহ অন্যান্য ইউনিটগুলিকে ঢেলে সাজানো হয়েছে। যার ফলে এক ছাতার তলায় অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা সহজেই পাচ্ছেন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ। বুধবার ড. রুহিল আলম আরও বলেন, সপ্তাহের সোমবার থেকে শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আউটডোর পরিষেবা পাচ্ছেন রোগীরা। অন্যদিকে, মাত্র ৫০ টাকায় ২৪ ঘণ্টা ইমারজেন্সি ওপিডি পরিষেবার পাশাপাশি ২৪ ঘণ্টা ইমারজেন্সি ইন্ডোর পরিষেবা চালু রয়েছে। এ ছাড়াও রাজ্য সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে চিকিৎসা ছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকরা জটিল অপারেশন করে রোগীকে সুস্থ জীবনে ফিরিয়ে দিচ্ছেন। ইসলামিয়া হাসপাতালের বর্তমান পরিষেবা নিয়ে এক প্রশ্নের উত্তরে হাসপাতাল প্রশাসক ড. রুহিল আলম জানান, সম্প্রতি হৃদ্যন্ত্রের জটিল সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন কলকাতার বাসিন্দা তাহিরুন নেশা (৬৩)। হার্টের রোগের পাশাপাশি ওই রোগীর কিডনি এবং ফুসফুসের সমস্যা থাকায় কোনওভাবেই তাহিরুন নেশাকে অজ্ঞান করে ‘ওপেন হার্ট সার্জারি’ সম্ভব ছিল না। কিন্তু, বিশেষ মেডিক্যাল টিম গঠন করে বিশেষজ্ঞ চিকিৎসকরা ওই রোগীর অ্যাঞ্জিওপ্লাস্টি করে রোগীকে সুস্থ করে তোলেন। হৃদ্রোগ, ব্রেন স্ট্রোকের মতো জটিল রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। এ ছাড়াও, প্রতিদিন গড়ে ১৫০ থেকে ২০০ জন রোগী আউটডোরে চিকিৎসা পরিষেবা পান বলেও জানান ড. রুহিল আলম। উল্লেখ্য, রাজ্যের স্বাস্থ্য এবং চিকিৎসা পরিকাঠামোকে ঢেলে সাজানোর জন্য গত এক দশকে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য খাতে লগ্নি করা হয়েছে দেড় লক্ষ কোটি টাকা। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর রজ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে মেডিক্যাল কলেজের সংখ্যা। এমবিবিএস পাঠক্রমে আসন সংখ্যা ১৩০০ থেকে বেড়ে হয়েছে ৫ হাজারেরও বেশি। সর্বোপরি রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু হওয়ায় উপভোক্তারা যেমন ৫ লক্ষ টাকার সুবিধা পাচ্ছেন, তেমনি উপকৃত হয়েছেন রাজ্যের আড়াই কোটি পরিবার। সরকারি এবং বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী প্রায় শতাধী প্রাচীন ইসলামিয়া হাসপাতাল মানব সেবার সদিচ্ছা নিয়েই নিরলসভাবেই রোগীদের পরিষেবা দিয়ে যাচ্ছে।স্বল্প মূল্যে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে নজির গড়েছে ইসলামিয়া হাসপাতাল
আবুল খায়ের
প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৫, ১০:৪৬
আরও খবর
মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী আলিফা আহমেদ, দায়িত্ব নিলেন মালা রায়ের জায়গায়
আমফানের ত্রাণ দুর্নীতিতে নাম জড়াল অভিষেকের, তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
অরুণাচলে ১৫ টি মসজিদ সিল করার নির্দেশ, প্রতিবাদে সরব মুসলিম সংগঠনগুলি
জোরহাটে অবতরণের সময় ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমান
‘আমার পুরো বাড়ি সার্চ হয়েছে’, পুলিশি তল্লাশির পর বললেন অভিষেক
‘আমার পুরো বাড়ি সার্চ হয়েছে’, পুলিশি তল্লাশির পর বললেন অভিষেক
পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির তৎপরতা, মদন মিত্রের একাধিক ঠিকানায় হানা
পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির তৎপরতা, মদন মিত্রের একাধিক ঠিকানায় হানা
কাকভোরে অভিষেকের বাড়িতে পুলিশের তল্লাশি, খবর পেয়েই পৌঁছলেন মমতা
কাকভোরে অভিষেকের বাড়িতে পুলিশের তল্লাশি, খবর পেয়েই পৌঁছলেন মমতা
‘গাজা থেকে মুসলিমদের মুছে ফেলা হোক’, মার্কিন হামলায় নিহত ভারতীয় নাবিকের বাবার পুরনো বিদ্বেষী পোস্ট প্রকাশ্যে
‘গাজা থেকে মুসলিমদের মুছে ফেলা হোক’, মার্কিন হামলায় নিহত ভারতীয় নাবিকের বাবার পুরনো বিদ্বেষী পোস্ট প্রকাশ্যে
সংবাদমাধ্যমে ফেক চিঠির ভিত্তিহীন খবর: "আমি কোনও বিষয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখিনি"—কাকলী ঘোষ দস্তিদার
সংবাদমাধ্যমে ফেক চিঠির ভিত্তিহীন খবর: "আমি কোনও বিষয়েই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখিনি"—কাকলী ঘোষ দস্তিদার
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র