পু‌বের কলম প্রতি‌বেদকঃ ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এবং জেইই মেন পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সোমবার এক বিজ্ঞপ্তিতে জয়েন্ট বোর্ড জানিয়েছে, আগামী ২০ জুলাই থেকে রেজিস্ট্রেশন শুরু হবে। নির্দেশিকায় বলা হয়েছে, বোর্ডের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে। সেই তথ্য অনুসারে রেজিস্ট্রেশন এর আ‌বেদন করতে হবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের। কাউন্সিলিং হবে তিনটি পর্যায়ের।
প্রথম পর্যায়ে হবে অ্যালটমেন্ট। দ্বিতীয় পর্যায়ে আপগ্রেডেশন।

তৃতীয় পর্যায়ে মপআপ। রাজ্য জয়েন্ট বোর্ড এবং জেইই মেই‌নে উত্তীর্ণ প্রার্থীরাই এই ৩ পর্যায়ের কাউন্সিলিং এ অংশগ্রহণ করতে পারবে। আবেদনকারীদের সুবিধার্থে জয়েন্ট বোর্ড কর্তৃপক্ষ এই প্রথম মক সিট অ‌্যালোকেশন পদ্ধতি চালু করেছে।
এতে পড়ুয়াদের আসন বাছতে সুবিধা হবে। কাউন্সেলিং এর তারিখ এবং অন্যান্য তথ্য আগামীতে ধাপে ধাপে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানা‌নো হ‌য়ে‌ছে।

গত 25 মে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট। খবু শীঘ্রই জয়েন্টে উত্তীর্ণ পরীক্ষার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড (ডাব্লিউবিজেইইবি)। সেক্ষেত্রে বোর্ডের তরফে জানানো হয়েছে, যে সকল পড়ুয়া রাজ্য জয়েন্ট পরীক্ষায় পাশ করেছে তারা অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in-তে রেজিস্টার করতে পারবে।

প্রতি বছর ইঞ্জিনিয়ারিং-এ ভর্তিতে সংশ্লিষ্ট সর্বভারতীয় কাউন্সিলগুলি পরিকাঠামো খতিয়ে দেখে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানকে আসন সংখ্যার ছাড়পত্র দেয়। এবছর তিনটি কাউন্সিলের ছাড়পত্র পাওয়ার জন্য অন্তত 30 জুন পর্যন্ত উত্তীর্ণ পরীক্ষার্থীদের অপেক্ষা করতেই হবে। সেক্ষেত্রে বোর্ডের তরফে পড়ুয়াদের কাউন্সেলিং বুকলেট ভালোভাবে পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ঠিক কীভাবে হবে কাউন্সেলিং প্রক্রিয়া? এপ্রসঙ্গে সাংবাদিক বৈঠকে বোর্ডের চেয়ারম্যান জানিয়ে‌ছিল, এবছর কাউন্সেলিংয়ের প্রক্রিয়ায় সরলীকরণ করা হয়ে‌ছে।