পারিজাত মোল্লাঃ সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত এক মামলার শুনানি পর্বে বিরক্তি প্রকাশ করলেন যততত্র মামলা নিয়ে। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, -' এতো রাজনৈতিক মামলা শোনার সময় দেওয়া যাবে না। সব মামলা আমি রিলিজ করে দেব। দলনেতার ২৭-২৮ টা মামলা। তার উপরে এইরকম আরো ১০ টা মামলা এখনই আছে!
শুধু রাজনৈতিক মামলাই শুনে যাবো নাকি!

'এদিন এজলাসে বিচারপতি রাজ্যের তরফের আইনজীবীকে প্রশ্ন করেন, -'ভোটার আগে যখন কোর্ট এত এত রক্ষাকবচ দিচ্ছিল তখন রাজ্য ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যায়নি কেন? ' বিচারপতি আরও বলেন, -' আবেদনকারী ওই ১০ জন অভিযুক্তের ভোটের আগেও যা স্ট্যাটাস ছিল ভোটার পরেই তাই। সেক্ষেত্রে তখন রক্ষা কবচ দেওয়ায় যদি রাজ্য সমর্থন করে, তাহলে এখন কিসের আপত্তি! '

শুনানি শেষে বিচারপতি সেনগুপ্ত রাজ্যকে দু'সপ্তাহের সময় দিয়ে হলফনামা পেশ করতে নির্দেশ দেওয়া হয়।
সেইসঙ্গে সিঙ্গেল বেঞ্চ তাঁর নির্দেশে উল্লেখ করেন,-' আগে যখন ১৫ জুলাই পর্যন্ত সব অভিযুক্ত কে রক্ষা কবচ দেয়, তখন রাজ্য কোনও আপত্তি করেনি। এমন কি ডিভিশন বেঞ্চেও সেই নির্দেশ চ্যালেঞ্জ করেনি'। পরপর রাজনৈতিক মামলায় বিরক্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এত এত রাজনৈতিক মামলা শোনার সময় দেওয়া যাবে না, এমনই মন্তব্য বিচারপতির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ২৭-২৮ টা মামলা! শুধু কি রাজনৈতিক মামলাই শুনে যাব? বিরক্তি প্রকাশ করে এদিন মন্তব্য করেন বিচারপতি জয় সেনগুপ্ত।