আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক : বাগুইআটি জোড়া খুন কান্ডে মূল চক্রী সত্যেন্দ্র চৌধুরীর পর এবার গ্রেফতার আরও এক সুপারি কিলার কানহাইয়া কুমার। দুই মাধ্যমিক পরীক্ষার্থী কে বাসন্তী হাইওয়েতে গাড়ির মধ্যে খুন করে এই সুপারি কিলার । সিআইডির হাতে গ্রেফতারের পর দিল্লির নিম্ন আদালতে পেশ করা হয় ওই সুপারি কিলারকে। এরপর তাকে ট্রানজিট রিমান্ডে আনা হবে কলকাতায়।
ঘটনার সূত্রপাত সেই ২২ অগস্ট। যেদিন সত্যেন্দ্রর সঙ্গে পিসতুতো ভাই অভিষেক নস্করকে নিয়ে বের হয় অতনু । দীর্ঘক্ষণ সময় কেটে যাওয়ার পরেও দুই ভাই বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে দেন পরিবারের সদস্যরা। এরপরই অতনুর বাবার কাছে এক কোটি মুক্তিপণ চেয়ে ফোন আসে ।
২৪ তারিখ অতনুর বাবা থানায় অভিযোগ দায়ের করেন। ৬ সেপ্টেম্বর উদ্ধার হয় দুই কিশোরের দেহ। গত ৯ সেপ্টেম্বর হাওড়া স্টেশন থেকে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী গ্রেফতার করে সিআইডি। এর আটদিনের মাথায় সুপারি কিলার কানাহাইয়া কুমারকে গ্রেফতার করল সিআইডি।