পুবের কলব, ওয়েবডেস্ক: ব্রিটিশ রাজপরিবারে বিষাদের সুর। ক্যানসারে আক্রান্ত রাজবধূ কেট মিডলটন (Kate Middleton) । বেশ কয়েকদিন ধরেই কেটের দেখা মিলছিল না। নানান ধরনের কানাঘুঁষো খবর আসছিল তাঁকে নিয়ে। সামনে এল সেই মারাত্মক খবর। মাত্র ৪২ বছর বয়সেই এই মারণরোগে আক্রান্ত হয়েছেন কেট।

কিছুদিন আগেই ব্রিটেনের রাজা তৃতীয় চালর্সের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। এর পরেই আসে কেটের এই খবর। সদ্যই তিনি জানুয়ারি মাসে একটি সার্জারি করিয়েছিলেন।

ক্যানসারে আক্রান্ত ব্রিটিশ রাজপরিবারের বধূ কেট মিডলটন, 'সুস্থ হয়ে যাবেন' আশ্বাস দিয়েছেন তিনসন্তানকে

তারপর আসা কিছু টেস্টের রিপোর্টে জানা গিয়েছে প্রিন্সেস অফ ওয়েলস কেট মিডলটন (Kate Middleton) ক্যানসারে আক্রান্ত। জানা গেছে আপাতত তাঁর কেমোথেরাপি চলছে। গত জানুয়ারি মাসে তাঁর পেটে একটি সার্জারি হওয়ার পর তাঁর কিছু

ক্যানসারে আক্রান্ত ব্রিটিশ রাজপরিবারের বধূ কেট মিডলটন, 'সুস্থ হয়ে যাবেন' আশ্বাস দিয়েছেন তিনসন্তানকে

টেস্ট হয়।

  যে সমস্ত রিপোর্ট এসেছে, তার মাধ্যমেই জানা গিয়েছে, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। উল্লেখ্য, জানুয়ারি মাসে ২ সপ্তাহের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন কেট। কেট মিডলটনের অফিস বলছে, জানুয়ারি মাসে তাঁর যে সার্জারিটি হয়েছিল, তা ক্যানসার সংক্রান্ত ছিল না। সেটি আগে থেকেই ঠিক ছিল হবে। সেই সার্জারি করার পর কেট মিডলটনের বেশ কিছু টেস্ট হয়।

ক্যানসারে আক্রান্ত ব্রিটিশ রাজপরিবারের বধূ কেট মিডলটন, 'সুস্থ হয়ে যাবেন' আশ্বাস দিয়েছেন তিনসন্তানকে

আর সেই টেস্টেই ধরা পড়ে ব্রিটিশ রাজবধূর ক্যানসারের খবরটি।

একটি ভিডিয়োতে কেট জানিয়েছেন, ‘আমার মেডিকেল টিম পরামর্শ দিয়েছে যে আমাকে প্রতিরোধমূলক কেমোথেরাপির একটি কোর্স করা উচিত এবং আমি এখন সেই চিকিৎসার প্রাথমিক পর্যায়ে আছি।’ কেট বলেন, ‘অবশ্যই এটা বড় ধরনের ধাক্কা ছিল। উইলিয়াম ও আমি চাইছিলাম আমাদের ছোট পরিবারটির স্বার্থে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে সবকিছু সামাল দিতে। ৪২ বছর বয়সী প্রিন্সেস অব ওয়েলস বলেন, ‘বড় ধরনের যে অস্ত্রোপচার করা হয়েছে, তা থেকে সেরে উঠে চিকিৎসা শুরু করতে সময় লেগেছে। তবে সবচেয়ে জরুরি বিষয় হলো, জর্জ (১০), শার্লট (৮) এবং লুইসকে (৫) ভালোভাবে সবকিছু বুঝিয়ে বলার জন্য আমাদের সময় নিতে হয়েছে। আমি ঠিক হয়ে যাব বলে তাদের আশ্বস্ত করতে সময় নিতে হয়েছে।’ তিন সন্তানের মা ও প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট। রাজ পরিবারের বধূ হয়েও সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করেন তিনি।