পুবের কলম,ওয়েবডেস্ক: শিয়রে লোকসভা মহারণ। নির্ঘণ্ট প্রকাশ না হলেও, ভোটের বাদ্যি বেজে গিয়েছে দেশজুড়ে। নিজ নিজ রণনীতি তৈরি করতে ব্যস্ত প্রতিটি দলই। চলছে দল ভাঙন গড়ান প্রক্রিয়া।
এরই মাঝে বড় ধাক্কা খেল কংগ্রেস। বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর নাতি বিভাকর। বুধবার হাতের ‘হাত’ ছাড়ার ঘোষণা দেন তিনি। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকের উপস্থিতিতে বুধবার লখনউতে বিজেপির রাজ্য সদর দফতরে দলে যোগ দেন বিভাকর শাস্ত্রী। প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে বিভাকর এদিন কংগ্রেসের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ আনে। জানান, গান্ধি পরিবারের বাইরের কোনও বড় নেতাকে গুরুত্ব দেয় না দল। এমনকী লাল বাহাদুর শাস্ত্রী, পি ভি নরসিমা রাওয়ের মতো প্রাক্তন প্রধানমন্ত্রীরাও তাঁদের কাছে উপেক্ষিত। বিভাকর শাস্ত্রী বেশ কিছুদিন ধরেই দলীয় নেতৃত্বের সিদ্ধান্তে ক্ষুব্ধ ছিলেন। সেটা বারবার প্রকাশও পেয়েছে। তিনি নিজেও একাধিকবার দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন।আরও পড়ুন: