পুবের কলম, ওয়েবডেস্ক: নিজের বিচারবুদ্ধির ভরসায় একটি মেয়ে যখন কোনও ছেলের সঙ্গে বাবার বাড়ি ছেড়ে চলে যায়, তখন তাকে অপহরণের ঘটনা বলা যায় না, বলে জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট। আদালত এক পর্যবেক্ষণে জানিয়েছে, যখন কোনও মেয়ে স্বেচ্ছায় একটি ছেলের সঙ্গে একসঙ্গে থাকবে বলে বাড়িতে বেরিয়ে যায়, তখন সেই মামলা অপহরণের মামলা বলে গণ্য হবে না।
আরও পড়ুন:
মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারপতি দীনেশ কুমার পালিওয়াল ২০১৯ সালে উমারিয়া জেলায় একটি মেয়েকে অপহরণের মামলায় ট্রায়াল কোর্টের বিচারের পরিপ্রেক্ষিতে এই রায় দেন। সেখানে অভিযুক্ত মনোজ শাহুকে দোষী বলে নির্দেশ দেয় ট্রায়াল কোর্ট।
এর পরেই মধ্যপ্রদেশ হাই কোর্টে মামলা দায়ের করে অভিযুক্ত মনোজ শাহু।আরও পড়ুন:
মধ্যপ্রদেশ হাই কোর্ট জানায় ট্রায়াল কোর্টে আইনজীবী এই অপহরণের মামলায় অভিযুক্তের বয়স প্রমাণ করতে পারেননি। অভিযুক্তের বয়স ১৮ বছরের কম সেই ব্যাপারে কোনও উপযক্তু সাক্ষ্যপ্রমাণ দেখাতে পারেননি। বিচারপতি আরও জানিয়েছেন, যখন কেউ নিজের বিচার বুদ্ধির ওপর ভরসা করে বাবা-মায়ের বাড়ি ছেড়ে নিজের ইচ্ছে পূরণের জন্য চলে যায়, তখন তাকে অপহরণের ঘটনা বলা যাবে না।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০১৬ সালে ১৭ বছর ৬ মাস বয়সী একটি মেয়ে স্কুলের যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়। নিখোঁজ মেয়ের বাবার অভিযোগ তার মেয়েকে অপহরণ করা হয়েছে। এর পরে উমারিয়া থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন নিখোঁজ মেয়েটির বাবা।
আরও পড়ুন:
এরপরেই মধ্যপ্রদেশ হাইকোর্ট এই মামলা পর্যবেক্ষণ করে জানায়, মেয়েটি বা তার অভিভাবক কেউই প্রমাণ করতে পারেনি তার বয়স ১৮ বছরের কম ছিল।
আদালতে মেয়েটি জানায়, তিনি বিচারপ্রার্থীকে নিজে থেকেই ফোন করেছিলেন। তার সঙ্গে তিনি নাগপুরে চলে যান। উমারিয়া গ্রামে ফেরার আগে তার সঙ্গে তিনি ৬/৭ মাস ছিলেন। আদালত জানায়, অভিযুক্ত মেয়েটিকে জোর করে নিয়ে গেছে, বা মেয়েটির বয়স ১৮ বছরের কম এমন কোনও প্রমাণ আদালতে কেউ দিতে পারেনি। আদালত আরও জানায়, মেয়েটি স্বেচ্ছায় অভিযুক্তের সঙ্গে গিয়েছিলেন, তাকে কোনও রকমভাবে জোর করা হয়নি, এক্ষেত্রে অপহরণের মামলা হয় না। এর পরেই অভিযুক্ত মনোজ শাহুকে মামলা থেকে মুক্তি দেয় মধ্যপ্রদেশ হাইকোর্ট।আরও পড়ুন: