আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা করে আজ সোমবার ২৪ ঘন্টার ভারত বনধ এর ডাক দিয়েছে বামদলগুলি সহ একাধিক গণ সংগঠন। বনধে রাজ্যকে সচল রাখতে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে নবান্ন।
আরও পড়ুন:
এই বনধের জন্য যাতে সাধারণ মানুষকে নাজেহাল হতে না হয় এবং রাজ্যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সচেষ্ট প্রশাসন।
আরও পড়ুন:
সপ্তাহের প্রথম কাজের দিনেই যাতে কোন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য সমস্ত জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে?
আরও পড়ুন:
এই নির্দেশিকায় স্পষ্টভাবে বলা রয়েছে, " রাজ্য বনধ কে সমর্থন করে না। আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য সব রকমের ব্যবস্থা নিতে হবে। প্রতিটি সরকারি অফিসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে। কেন্দ্রীয় সরকারি অফিস গুলির ক্ষেত্রেও সমানভাবে নিরাপত্তায় জোর দিতে হবে। কোনভাবেই যাতে কোন জমায়েতের জন্য ট্রাফিকের সমস্যা না হয় সেদিকে বিশেষ নজরদারি চালাতে হবে।"
আরও পড়ুন: