পুবের কলম ওয়েবডেস্কঃ নিজেদের ঘরের মাঠে ভিলারিয়ালকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে এগিয়ে থাকে ফাইনালের রাস্তা অনেকটা পরিষ্কার করল মুহাম্মদ সালাহ, সাদিও মানেদের লিভারপুল। প্রথমে ভাবা গিয়েছিল মুহাম্মদ সালাহকে ছাড়াই নামতে হবে লিভারপুলকে। ম্যাচে শুরু থেকেই প্রাধান্য নিয়ে খেলতে শুরু করে লিভারপুল। ২৬ মিনিটে ডান দিক থেকে মুহাম্মদ সালাহ দুরন্ত সুযোগ পান। কিন্তু তার বা পায়ের দুর্দান্ত চিপটি গোল বক্সের কিছু উপর দিয়ে চলে গেল।
এরপর তিনি ও সাদিও মানে দুজনেই একাধিক সুযোগ মিস করেন। ডি বক্সের প্রায় ১০ গজ দূর থেকে মারা থিয়াগোর একটি শট ক্রসবারে লেগে ফিরে এলো। ৫৩ মিনিটে লিভারপুলের একটি গোল অফসাইডের কবলে পড়ে বাতিল হয়। যদিও গোলের জন্য এরপর আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লিভারপুলকে। ৫৫ মিনিটে মুহাম্মদ সালাহর থেকে বল পেয়ে ডান প্রান্ত ধরে এগিয়ে দ্বিতীয় বারে বল রাখলেন লিভারপুল অধিনায়ক হেন্ডারসন। ভিলারিয়ালের ডিফেন্ডার পার্ভিসের পায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে গোলকিপাররের হাতে লেগে বল জড়িয়ে গেল তাদের নিজেদের গোলে। ঠিক তার দু মিনিট পরে মুহাম্মদ সালাহর দুর্দান্ত মুভে ভিলারিয়াল বক্সের মধ্যে দিয়ে বল পান সাদিও মানে। গোল করতে ভুললেন না তিনি। এরপর লিভারপুলের একটি গোল অফসাইডের কবলে পড়ে বাতিল হল। শেষ পর্যন্ত নিজেদের হোম ম্যাচে ২-০ গোলে জিতে মাঠ ছাড়ল লিভারপুল। দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করলেই লিভারপুল চলে যাবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। আর ভিলারিয়ালকে ফাইনালে যেতে গেলে ন্যূনতম ৩-০ গোলে জিততে হবে নিজেদের ঘরের মাঠে।ভিয়ারিয়ালকে হারিয়ে ফাইনালের রাস্তা পরিষ্কার রাখল লিভারপুল
ইমামা খাতুন
প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২২, ১০:৩৪
আরও খবর
মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত লিভারপুলের তারকা ফুটবলার দিয়োগো জোটার
সাড়ে তিন বছর কোমায় থাকার পর প্রয়াত হলেন থাইল্যান্ডের রাজকুমারী বাজরাকিতিয়াভা
বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়লেন গিলবার্তো মোরা, ৯৬ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ১৭ বছরের মেক্সিকান তারকা
উত্তর আয়ারল্যান্ডে জাতিগত সহিংসতা, আতঙ্কে অবরুদ্ধ প্রায় পাঁচ হাজার বাংলাদেশি
তৃণমূল কি কংগ্রেসে মিশে যাচ্ছে? স্পষ্ট করলেন জয়রাম রমেশ
তৃণমূল কি কংগ্রেসে মিশে যাচ্ছে? স্পষ্ট করলেন জয়রাম রমেশ
যাত্রী স্বাচ্ছন্দ্যে শিয়ালদা ডিভিশনে বাড়ছে অতিরিক্ত ট্রেন পরিষেবা
যাত্রী স্বাচ্ছন্দ্যে শিয়ালদা ডিভিশনে বাড়ছে অতিরিক্ত ট্রেন পরিষেবা
"ভয়াবহ ও অমানবিক", মণিপুরে ৬ নাগার হত্যায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, দ্রুত বিচারের দাবি
"ভয়াবহ ও অমানবিক", মণিপুরে ৬ নাগার হত্যায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, দ্রুত বিচারের দাবি
‘ইরান কখনও আত্মসমর্পণ করবে না’, কড়া বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
‘ইরান কখনও আত্মসমর্পণ করবে না’, কড়া বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
কোঝিকোড়ে নিপা ভাইরাস আতঙ্ক: আক্রান্তের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, বিশেষ সতর্কতা জারি
কোঝিকোড়ে নিপা ভাইরাস আতঙ্ক: আক্রান্তের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, বিশেষ সতর্কতা জারি
হাইকোর্টের নির্দেশ মেনে ভবানীভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টের নির্দেশ মেনে ভবানীভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ