পুবের কলম, ওয়েবডেস্ক: ধর্মীয় স্থান থেকে অঅনুমোদিত লাউডস্পিকার খুলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগীর নির্দেশের পরেই জোরকদমে কাজে লেগে পড়ে প্রশাসন। বৃহস্পতিবারই রাজ্যে বিভিন্ন ধর্মীয় স্থান থেকে ৬০৩১ অঅনুমোদিত লাউড স্পিকার খুলে দেয় পুলিশ। সেই সঙ্গে ২৯,৬৭৪টি জায়গা থেকে শব্দের মাত্রাও কমিয়ে দেওয়া হয়েছে। এদিকে এই লাউড স্পিকার ইস্যুর আঁচ পড়েছে মহারাষ্ট্রেও।
আরও পড়ুন:
এই ইস্যুকে সামনে রেখে মহারাষ্ট্রে নেতৃত্ব দিয়ে চলেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। তিনি ঠাকরে সরকারের কাছে লাউড স্পিকার খোলার ব্যাপারে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। সেই সময়সীমা শেষ হচ্ছে ৩ মে। আবার ওই দিনই মুক্তি পেতে চলেছে চলচ্চিত্র 'ভোঙ্গা'। মারাঠি ভাষায় এই শব্দের অর্থ হল লাউডস্পিকার।
আজ ২৯ এপ্রিল চলচ্চিত্রের ট্রেলার লঞ্চ করে।আরও পড়ুন:
সম্প্রতি লাউডস্পিকার সমস্যা সমাধানের জন্য মহা বিকাশ আঘাদি সরকার একটি সর্বদলীয় বৈঠক ডাকেন। সেই বৈঠকে যোগ দেননি মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। মহারাষ্ট্র সরকার এজেন্ডার মধ্যে ছিল ধর্মীয় স্থানগুলি থেকে অঅনুমোদিত লাউড স্পিকারগুলি খোলার বিষয়টি। তবে রাজ ঠাকরের কার্যকলাপ রাজ্যে নতুন করে বিশৃঙ্খলা তৈরি করতে পারে বলে মনে করছে মহারাষ্ট্র সরকার। ঠাকরে সরকার আগেই স্পষ্ট করে দিয়ে বলেছিলেন, তাদের দল হিন্দুত্বের দল হিসেবে পরিচিতি হলেও, এটি কোনও সাম্প্রদায়িক দল নয়।
আরও পড়ুন: