ইলাহাবাদ ও মুম্বই: ধর্মীয় স্থানে লাউডস্পিকারের ব্যবহার অধিকার নয়। লাউডস্পিকারের ব্যবহারকে অধিকার হিসাবে দাবিও করা যায় না। শুক্রবার এক মামলায় এমনই পর্যবেক্ষণ করেছে ইলাহাবাদ হাইকোর্ট। জানা গিয়েছে, মসজিদে লাউডস্পিকার ব্যবহারের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুক্তিয়ার আহমেদ নামের এক ব্যক্তি। শুক্রবার সেই মামলার শুনানি হয় আদালতে। বিচারপতি অশ্বিনী কুমার মিশ্র এবং বিচারপতি দোনাদি রমেশের বেঞ্চ পর্যবেক্ষণে বলেছেন, ধর্মীয় স্থানগুলিতে প্রার্থনা এবং ভক্তির জন্য লাউডস্পিকারের ব্যবহারকে অধিকার হিসাবে দাবি করা যায় না।
লাউডস্পিকার প্রায়শই বাসিন্দাদের সমস্যা তৈরি করে। মসজিদে লাউডস্পিকার ব্যবহারে রাজ্য যে নিষেধাজ্ঞা জারি করেছিল, এ দিন রাজ্যের সেই আপত্তিকেই মান্যতা দিয়েছে আদালত। দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আরও উল্লেখ করেছেন, আবেদনকারী মসজিদের মালিক নন ও মোতাওয়াল্লি পদাধিকারীও নন। ফলে লোকাস স্ট্যান্ডির অভাব রয়েছে। এরপরই মামলাটি খারিজ করে দেয় ইলাহাবাদ হাইকোর্ট। প্রসঙ্গত, একইভাবে ২০২২ সালের মে মাসে ইলাহাবাদ হাইকোর্ট জানিয়েছিল আযানের জন্য লাউডস্পিকারের ব্যবহার মৌলিক অধিকার হিসাবে সুরক্ষিত নয়। অন্যদিকে, বৃহস্পতিবার লাউডস্পিকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ´ান জানিয়েছে বম্বে হাইকোর্ট। ধর্মীয় প্রার্থনার জন্য লাউডস্পিকারের ব্যবহার অপরিহার্য নয় বলে মন্তব্য করে আদালত। বৃহস্পতিবার বিচারপতি এ এস গড়করি এবং বিচারপতি এস সি চন্দকের ডিভিশন বেঞ্চ বলেছেন, লাউডস্পিকার ব্যবহার কোনও ধর্মের অপরিহার্য অংশ নয়। লাউডস্পিকার ব্যবহারের অনুমতি অস্বীকার করলে কোনও ব্যক্তির অধিকার ক্ষতিগ্রস্ত হয় না। এই শধদূষণ স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে। এরপরই শধদূষণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অটো-ডেসিবেল লিমিট-সহ ক্যালিব্রেটেড সাউন্ড সিস্টেম ব্যবহার করতে হবে। এই মর্মে রাজ্যকে নির্দেশও দিয়েছে আদালত। মসজিদের আযান এবং অন্যান্য ধর্মীয় কারণে যে শধদূষণ ছড়াচ্ছে হচ্ছে তাতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে দাবি করে মুম্বাইয়ের কুরলা শহরতলির দুটি আবাসন সমিতি। তারা মসজিদের লাউডস্পিকার বন্ধে পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তোলে। বম্বে হাইকোর্ট মামলা দায়ের করে জাগো নেহেরু নগর রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং শিব সৃষ্টি কোঅপারেটিভ হাউজিং সোসাইটিজ লিমিটেড। মামলাকারীরা যুক্তি দিয়েছিলেন, লাউডস্পিকার শধদূষণ নিয়ন্ত্রণ বিধি-২০০০ এবং পরিবেশ (সুরক্ষা) আইন-১৯৮৬ লঙ্ঘন করছে। বৃহস্পতিবার মুম্বইয়ের কুরলা শহরতলির দুটি আবাসন সমিতির দায়ের করা মামলায় এই রায় দেয় আদালত।লাউডস্পিকারের ব্যবহার ধর্মীয় 'অধিকার' নয়: নির্দেশ ইলাহাবাদ ও মুম্বই হাইকোর্টের
ইমামা খাতুন
প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৫, ০৯:২৪
আরও খবর
ই-২০ পেট্রল ব্যবহারে পুরোনো গাড়ির কী ক্ষতি হতে পারে? রাজ্যসভায় স্পষ্ট জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি
বেবি পাউডারের মধ্যে ক্যান্সারের অনুঘটক 'জনসন অ্যান্ড জনসন'কে ৫২,৭০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
গোয়ায় ছাত্র বিক্ষোভে উমর খালিদের সমর্থনে স্লোগান: আয়োজককে আটক করে ২৪০টি প্রশ্ন পুলিশের
আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন করে আইনি পদক্ষেপ নয়, তবে অপরাধীদের ছাড় নেই: জানাল দিল্লি সরকার
প্রবল বর্ষণে ভাসছে ওড়িশার ৬ জেলা: মৃত ৩, গৃহহীন দুই লাখেরও বেশি মানুষ
প্রবল বর্ষণে ভাসছে ওড়িশার ৬ জেলা: মৃত ৩, গৃহহীন দুই লাখেরও বেশি মানুষ
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পড়ুয়াদের উপর পুলিশি হামলা! অমিত শাহের ইস্তফার দাবিতে সরব সিজেপি প্রধান দীপকে
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পড়ুয়াদের উপর পুলিশি হামলা! অমিত শাহের ইস্তফার দাবিতে সরব সিজেপি প্রধান দীপকে
তামিলনাড়ুতে মিড-ডে মিলে চিকেন বিরিয়ানির ভাবনা বিজয় সরকারের
তামিলনাড়ুতে মিড-ডে মিলে চিকেন বিরিয়ানির ভাবনা বিজয় সরকারের
লোকসভাতেও পাশ সংশোধনী বিল, ‘জনগণমন’-এর সমমর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় হতে পারে কারাদণ্ড
লোকসভাতেও পাশ সংশোধনী বিল, ‘জনগণমন’-এর সমমর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় হতে পারে কারাদণ্ড
“শিক্ষার্থীরা জঙ্গি নয়, কথা না শুনলে সরকারই বদলে দেব”: পুলিশি দমননিপীড়ন নিয়ে গর্জে উঠলেন দিপকে
“শিক্ষার্থীরা জঙ্গি নয়, কথা না শুনলে সরকারই বদলে দেব”: পুলিশি দমননিপীড়ন নিয়ে গর্জে উঠলেন দিপকে
আন্দোলনকারী মহিলাদের নিয়ে কঙ্গনার মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, লখনউয়ে বিজেপি সাংসদের কুশপুতুল দাহ কংগ্রেসের
আন্দোলনকারী মহিলাদের নিয়ে কঙ্গনার মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, লখনউয়ে বিজেপি সাংসদের কুশপুতুল দাহ কংগ্রেসের
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯