পুবের কলম, ওয়েবডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকাল মন্দিরে। অগ্নিদগ্ধ হয়েছেন কমপক্ষে ১৩ জন দর্শনার্থী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল দোল পূর্ণিমা উপলক্ষে পুজোর্চ্চনার সময় গর্ভগৃহে হঠাৎ আগুন লাগে। ঝলসে যান ১৩ জন।
আরও পড়ুন:
দোল পূর্ণিমায় বিশেষ পুজোর আয়েজন করা হয়েছিল। সকালেই মন্দিরের গর্ভগৃহে চলছিল ভস্ম আরতি। সেই সময়ই উপর থেকে আবির পড়ায় হঠাৎ আগুন লেগে যায়। মন্দিরের ৫ পুরোহিত সহ মোট ১৩ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ভোরবেলায় ভস্ম আরতি চলাকালীন সেইখানে কয়েকজ আবির ঢালতে শুরু করেন।
তখনই ঘটে মারাত্মক দুর্ঘটনা। রাসায়নিক সংস্পর্শে আসতেই আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। ছোট্ট গর্ভগৃহে ঠেসাঠেসির কারণে কমপক্ষে ১৩ জন অগ্নিদগ্ধ হন। তবে দুর্ঘটনার খবর পেতেই সঙ্গে সঙ্গে পুলিশ ও মন্দিরে উপস্থিত ভক্তরা মিলে উদ্ধার শুরু করেন। স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের।আরও পড়ুন:
মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গর্ভগৃহের দেওয়াল ও ছাদে রুপোর প্রলেপ রয়েছে। প্রতি বছর হোলিতে বাবা মহাকালকে আবির নিবেদন করা হয়। এই বছর গর্ভগৃহের দেওয়ালে রঙ লেগে যাতে নষ্ট না হয়, সেই জন্য শিবলিঙ্গের ওপর প্লাস্টিকের ফ্লেক্স বসানো হয়েছিল। কিন্তু এদিন গর্ভগৃহে পুরোহিতরা একে অপরকে আবির দিচ্ছিলেন, সেই সময় এই বিপত্তি ঘটে। ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।