ওয়েব ডেস্ক, পুবের কলমঃ এবার কুম্ভ থেকেই মসজিদ ‘দখল’-এর ডাক দিল বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। তারা জানিয়েছে, কাশী-মথুরা সহ মোট ৪২ হাজার মসজিদের তালিকা তৈরি করেছে তারা। সেগুলির ‘দখল’ নিয়ে তারা মন্দির তৈরি করবে। আর এই দাবিতে ২৪ জানুয়ারি শুক্রবার কুম্ভমেলা চত্বরে নিজেদের ক্যাম্পে হিন্দু ধর্মগুরু ও সাধুদের নিয়ে একটি সমাবেশের ডাক দিয়েছে ভিএইচপি। সেখানে কাশীর জ্ঞানভাপী মসজিদ ও মথুরার শাহী ঈদগাহ মসজিদ নিয়ে বিশেষভাবে আলোচনা হবে বলে ভিএইচপি-র পক্ষ থেকে জানানো হয়েছে। কীভাবে জ্ঞানভাপী মসজিদ ও শাহী ঈদগাহ মসজিদকে হিন্দুদের হাতে হস্তান্তর করা যায় ও সেখানে মন্দির তৈরি করা যায় তা নিয়ে রণকৌশল ঠিক হবে বলে তারা জানিয়েছে। স্বাভাবিকভাবেই আসন্ন এই সভার কথিত অ্যাজেন্ডা আরএসএস সুপ্রিমো মোহন ভাগবতের ‘পরামর্শ’কে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে। ভাগবত বলেছিলেন, ‘প্রতিটি মসজিদে শিবলিঙ্গের সন্ধান করা উচিত নয়।
’ ভিএইচপির অ্যাজেন্ডা অবশ্য সরাসরি ভাগবতের মন্তব্যকে চ্যালেঞ্জ করছে। ভিএইচপি সভাপতি অলোক কুমার সাফ জানিয়ে দিয়েছেন, ‘কাশী ও মথুরা নিয়ে সেই ১৯৮৪ সাল থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই দুটি আমাদের অর্জন করতেই হবে। এই বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।’ তিনি আরও জানান, বৈঠকে আরও কিছু ‘দৃঢ় পদক্ষেপ’ নেওয়া হবে। কুমারের কথায়, ‘সমস্ত ভিএইচপি সদস্যা আমাদের সাধু-সন্তদের সঙ্গে দেখা করেছেন। তাঁদের ২৪ জানুয়ারি আমাদের শিবিরে আসার জন্য এবং হিন্দুদের উদ্বিগ্ন প্রতিটি সম্ভাব্য বিষয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।’ বারাণসীর পঞ্চদশনাম আবাহন আখড়ার মহামণ্ডলেশ্বর সাধু প্রকাশানন্দ মহারাজ আরও কড়া মন্তব্য করেছেন। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘আমাদের অ্যাজেন্ডা পরিষ্কার। আমরা চাই জ্ঞানভাপী মসজিদ (বারাণসী) যত তাড়াতাড়ি সম্ভব জ্ঞানভাপী মন্দির হয়ে উঠুক। পাশাপাশি আমরা মথুরার শাহী ঈদগাহ মসজিদও চাই।’ এরপরই আরও বড় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘মুঘল শাসকরা মন্দির ভেঙে, বা মন্দিরকে মুসলিম ধর্মীয় উপাসনালয়ে রূপান্তর করে অনেক মসজিদ নির্মাণ করেছিল। আমরা এমন ৪২ হাজার মসজিদের একটি তালিকা তৈরি করেছি।’ ভিএইচপি-র ডাকা এই সভা প্রসঙ্গে মথুরার এক প্রচারক দেবকিনন্দন ঠাকুর সন্তোষপ্রকাশ করে বলেন, ‘আমরা খুশি যে, ভিএইচপি সভা ডেকেছে। সনাতন (হিন্দু) লোকেরা মথুরা এবং কাশীতে একই দিনে করসেবা করতে চায়।’ সর্বভারতীয় আখড়া পরিষদের প্রধান রবীন্দ্র পুরিও জানিয়েছেন, ‘আমরা ভিএইচপির সঙ্গে আছি। আমরা চাই ওয়াকফ বোর্ডের আদলে একটি সনাতন বোর্ড গঠন করতে, না হলে ওয়াকফ বোর্ড বাতিল করতে হবে। আগামী কয়েক মাসের মধ্যে আমাদের এটা করতে হবে। আমাদের আর একটি দাবি হল, গরুকে রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণা করতে হবে।’ প্রকাশানন্দ বলেন, ‘সাধুরা ২০২৫ সালেই লক্ষ্য অর্জন করতে চেয়েছিলেন। আমরা চাই আমাদের মুসলিম ভাইয়েরা ভারতের প্রতি সহানুভূতি প্রদর্শন করুক এবং এই কাঠামোগুলো (মসজিদ) আমাদের কাছে সমর্পণ করুক। আমরা শান্তির মাধ্যমে না পেলে ক্রান্তির মাধ্যমে এটি অর্জন করব।’ ভিএইচপি-র এই সভা নিয়ে বিশেষজ্ঞ মহলের বক্তব্য, ১৯৯১ সালের উপাসনাস্থল আইনে বলা হয়েছে, একমাত্র বাবরি মসজিদ বাদে ১৯৪৭ সালে দেশের সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের যে চরিত্র ছিল সেটাই বজায় রাখতে হবে। ভিএইচপির অ্যাজেন্ডা সংবিধান, আইন কিছুই মানছে না। আর মুঘলরা মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে বলে যে দাবি করছে তাও ভিত্তিহীন। তাছাড়া, কাশী-মথুরা নিয়ে আদালতে মামলা চলছে। বিচারাধীন বিষয়গুলিকেও তারা মানতে চাইছে না।মহাকুম্ভে ভিএইচপি-র শপথ, নিশানায় ৪২ হাজার মসজিদ
আবুল খায়ের
প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৫, ১০:৩২
আরও খবর
প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ সালমান নাদভির ইন্তেকাল
রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি, খারিজ করল সুপ্রিম কোর্ট
হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান
আগস্টেই বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল, বিশেষ কমিটি গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
বিধানসভায় পেশ গুন্ডাদমন বিল, "কেন চুপ ঋতব্রত?" প্রশ্ন তুললেন শোভনদেব
বিধানসভায় পেশ গুন্ডাদমন বিল, "কেন চুপ ঋতব্রত?" প্রশ্ন তুললেন শোভনদেব
বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদত্যাগ সউদির ফুটবল প্রধানের
বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদত্যাগ সউদির ফুটবল প্রধানের
বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে অসন্তুষ্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিন্ডেন্ট, তদন্তের নির্দেশ
বিশ্বকাপে ব্যর্থতা নিয়ে অসন্তুষ্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিন্ডেন্ট, তদন্তের নির্দেশ
ভেনেজুয়েলায় ভূমিকম্প; ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার বাবা ছেলে
ভেনেজুয়েলায় ভূমিকম্প; ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার বাবা ছেলে
সর্বাধিক পাঠিত
মুসলিমদের অধিকার রক্ষায় বড় ঘোষণা মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের
ভবানীপুর মামলায় ইভিএম-ভিভিপ্যাট ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাই কোর্টের
এসআইআর-বাদ পড়াদের রেশন বন্ধের অভিযোগ, জরুরি শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যাওয়ার পরামর্শ
রাজস্থানে বেছে বেছে মুসলিম ধর্মীয় স্থান ভাঙার অভিযোগ: অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি
আহমদাবাদের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন উত্তরপ্রদেশের মুসলিম অভিবাসী
আহমদাবাদের এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন উত্তরপ্রদেশের মুসলিম অভিবাসী
নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ: যন্তর মন্তরে তৃতীয় দিনে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদ: যন্তর মন্তরে তৃতীয় দিনে ‘ককরোচ জনতা পার্টি’-র বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
তৃণমূলের পদ থেকে মমতা, অভিষেককে সরিয়ে দিল ঋতব্রত শিবির
তৃণমূলের পদ থেকে মমতা, অভিষেককে সরিয়ে দিল ঋতব্রত শিবির
ফিরহাদকে সরিয়ে মদনকে মুখ্য সচেতক করতে চাইলেন মমতা, স্পিকারের দ্বারস্থ হয়েও মিলল না সাড়া
ফিরহাদকে সরিয়ে মদনকে মুখ্য সচেতক করতে চাইলেন মমতা, স্পিকারের দ্বারস্থ হয়েও মিলল না সাড়া
মুসলিম বালককে ব্যবহার করে ভুয়ো ভিডিও বানিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা, গ্রেফতার যোগেন্দ্র ও ভুবনেশ