পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা আক্রান্ত মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী ধনঞ্জয় মুণ্ডে। মন্ত্রীর কোভিড আক্রান্তের কথা জানিয়েছেন উপ মুখমন্ত্রী অজিত পাওয়ার। উপ মুখমন্ত্রী জানিয়েছেন, 'আমার সহকর্মী, ক্যাবিনেট মন্ত্রী ধনঞ্জয় মুণ্ডের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। রাজ্য প্রশাসন সমস্ত দিকে নজর দিচ্ছে। মানুষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
'আরও পড়ুন:
মন্ত্রীর কার্যালয়ের একজন কর্মী জানিয়েছেন, নাগপুরে অনুষ্ঠিত রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিনে, ২০ ডিসেম্বর করোনা পরীক্ষা করিয়েছিলেন। রিপোর্ট পজিটিভ আসে। এর পরেই ২১ ডিসেম্বর বাড়িতে চলে যান। চিকিৎসকের পরামর্শে বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এখন তার কোনও উপসর্গ নেই।
বাড়ি থেকেই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কাজ করছেন তিনি। উল্লেখ্য, বিগত দুই বছর ধরে করোনা দাপট দেখিয়েছিল গোটা বিশ্বে। ২০১৯-২০২০ সালে শয়ে শয়ে মানুষের প্রাণ কেড়েছিল কোভিড। রবিবার মহারাষ্ট্রে ৫০টি নয়া কেস শনাক্ত করা হয়েছে। যার মধ্যে ৯টি কেস জেনএন.১ ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। এর মধ্যে পাঁচজন থানে, দুজন পুনে, অপর একজন পুনের গ্রামীণ অঞ্চল সিন্ধুদুর্গের বাসিন্দা।