পুবের কলম, ওয়েবডেস্ক: আঞ্জেল চাকমার মৃত্যু নিছক একটি অপরাধ নয়, বরং তা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর এক বড়সড় আঘাত—এমনই পর্যবেক্ষণ করেছে দেশের শীর্ষ আদালত। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ আঞ্জেল চাকমার হত্যাকাণ্ডকে অত্যন্ত ‘দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
প্রধান বিচারপতির সূর্য কান্ত বলেন, "অবশ্যই এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই ধরনের অপরাধকে অত্যন্ত কঠোরভাবে দমন করতে হবে। কিন্তু একই সাথে আমাদের মনে রাখতে হবে যে, এই ধরনের আইনি সুরক্ষার জন্য সংসদকে বিচার-বিবেচনা করতে হবে।" তবে একই সঙ্গে আদালত স্পষ্ট করে দিয়েছে, আঞ্চলিক বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে বিশেষ নোডাল এজেন্সি তৈরি করলে হিতে বিপরীত হতে পারে, যা দেশের ঐক্য ও অখণ্ডতাকে বিঘ্নিত করার আশঙ্কা রাখে।