পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় বড়সড় সাফল্য। রাতভর ধরে চলা সংঘর্ষে নিরাপত্তারক্ষী বাহিনীর গুলিতে নিহত দুই জঙ্গি। রবিবার রাত থেকেই সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে উপত্যকা। সোমবার সকালে সেনা সূত্রে জানানো হয়েছে, এনকাউন্টারে দুই জঙ্গি নিহত হয়েছে। নিহতের মধ্যে একজন লস্কর-ই-তৈবা-র শীর্ষ স্থানীয় কম্যান্ডার বলেই অনুমান।
তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।আরও পড়ুন:
কাশ্মীর জোন পুলিশের তরফে একটি ট্যুইট করে জানানো হয়েছে, গোপন সূত্রে কয়েকজন জঙ্গির লুকিয়ে থাকার খবর আসে। এর পরেই পুলওয়ামা জেলার ল্যারো-পারিগাম এলাকায় এনকাউন্টার শুরু হয়। নিরাপত্তারক্ষী বাহিনীর উপর গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। তার পরেই পালটা এনকাউন্টার শুরু করে বাহিনী।
পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনীর যৌথ অভিযানে নিহত হয় দুই জঙ্গি।#WATCH | Jammu and Kashmir: Encounter underway in the Larrow- Parigam area of Pulwama.
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/U84LnexY0P
— ANI (@ANI) August 21, 2023আরও পড়ুন:
অপরদিকে একইসঙ্গে সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টাকে নস্যাৎ করল বাহিনী। সীমান্ত রক্ষী বাহিনী ও পঞ্জাব পুলিশের যৌথ তল্লাশিতে ২৬ কেজি মাদক বাজেয়াপ্ত করেছে পুলিশ। সীমান্ত দিয়ে ভারতে হেরোইন পাচারের পরিকল্পনা ছিল। এ ঘটনায় দুই পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে। তল্লাশির সময় নিরাপত্তারক্ষী বাহিনীর গুলিতে এক পাকিস্তানি ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।