পুবের কলম,ওয়েবডেস্ক: যোগী রাজ্যের অপশাসন, নিয়ম-নিয়ম নিষ্ঠার অভাবের কথা কম বেশি সবাই জানে। নিজের ক্ষমতার অপব্যবহার করে অন্যকে হেনস্থা করার অভিযোগও রয়েছে ইউপি সরকারের বিরুদ্ধে। এবার যোগীর রোষানালের শিকার হল এক মুসলিম ইউটিউবার। নাম তসলিম। অভিযোগ, বেআইনি ভাবে টাকা আয় করছেন তিনি।
এদিন ইউটিউবারের বাড়িতে তল্লাশি চালায়  শুল্ক আধিকারিকরা। জানা গেছে, অভিযান চালিয়ে ২৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তরপ্রদেশের বরেলিতে বাড়ি তসলিমের । বিগত কয়েক বছর ধরে একটি ইউটিউব চ্যানেল চালান তিনি। মাসে প্রায় ১.২ কোটি টাকা আয় করেন তিনি।
সঠিকভাবে ট্যাক্স পরিশোধ না করায় এদিন তাঁর বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর বলে দাবি। যদিও এই অভিযোগ নাকচ  করেছে তাঁর পরিবার।

স্থানীয় সূত্রে খবর, শেয়ার মার্কেট নিয়ে বিভিন্ন ধরনের ভিডিয়ো বানিয়ে ইউটিউবে ছাড়তেন  ওই যুবক। ভিউ হতো মিলিয়নসের ওপর। আয়ও হত ভালো।

প্রসঙ্গক্রমে দাদা ফিরোজ বলেন, তসলিম  কোনও অনৈতিক কাজ করেনি। ইউটিউব  চ্যানেল চালাই। ভাল আয় হয়। এই মাসেই কর বাবদ চার লক্ষ টাকা দিয়েছেন তসলিম। আয়কর হানা পরিকল্পিত চক্রান্ত। মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তার ভাইকে।