পুবের কলম,ওয়েবডেস্ক:  স‌ংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতির মতো এলাকায়। অশান্তিতে  তিন জনের মৃত্যু হয়েছিল। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। এদিন মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

ঘুরে দেখছেন ঘটনাস্থল। সেখানে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে  গোটা অশান্তির দায় বিজেপির কাঁধেই চাপালেন তিনি।

দাবি করলেন, প্রথম থেকে সমস্ত বিষয় তিনি খতিয়ে দেখেছেন। তাতেই ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, পরিকল্পনামাফিক অশান্ত করা হয়েছে মুর্শিদাবাদকে।এমনকি  সংবাদমাধ্যমের সামনে যাবতীয় প্রমাণ তুলে ধরবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।