পুবের কলম প্রতিবেদক: রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরুতেই বিধানসভায় কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধরনা ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেট অধিবেশন শুরুর আগে ফের আরো একবার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধরনা ডাক দিলেন মমতা। বাংলার প্রতি বঞ্চনার রেকর্ড গড়ে দিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার। ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা, জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে মোদি সরকার।
আরও পড়ুন:
এছাড়াও রয়েছে আগেকার একাধিক ক্ষেত্রে বাংলার প্রাপ্য টাকার হিসাবও।
সব মিলিয়ে কেন্দ্রের থেকে এখন বাংলার প্রাপ্র্য ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা। সেই টাকার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, দিল্লিতে গিয়ে দেখা করেছেন, এমনকি তৃণমূলের তরফে সেখানে ধর্নাও দেওয়া হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু সেই বকেয়ার দাবিতেই আবারও ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি ইংরেজবাজার ও বহরমপুর থেকে জানিয়েছেন ২ ফেব্রুয়ারি থেকে যে ধর্না তিনি শুরু করবেন সেখানে ৩ তারিখে দলের সব জনপ্রতিনিধিদের হাজির হতে হবে।আরও পড়ুন: