পুবের কলম প্রতিবেদক: করোনা নিয়ে ফের আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতের মরশুমের শুরুর দিক থেকেই দেশে আবারও মাথাচাড়া দিয়েছে কোভিড। সঙ্গে দোসর হয়েছে নয়া ভ্যারিয়েন্ট। বাংলাতেও বাড়ছে কোভিড। ঘটছে মৃত্যুর মতো ঘটনাও। এবার সেই পরিপ্রেক্ষিতে এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিকাল নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে অনুরোধ করলেন যাদের যাদের কোমর্বিডিটি রয়েছে, বিশেষ করে যাদের হার্টের সমস্যা রয়েছে তাঁরা মাস্ক ব্যবহার করা শুরু করুন।
আরও পড়ুন:
নবান্নে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ব জুড়ে আবারও নতুন করে কোভিড মাথাচাড়া দিচ্ছে।
ভারতেও বাড়ছে এর প্রকোপ। সেই দিকে লক্ষ্য রেখেই এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোভিডের একটি নতুন স্ট্রেন ছড়াতে শুরু করেছে। কেরলে ইতিমধ্যে তার সংক্রমণ ধরা পড়েছে। স্পেন, আমেরিকায় একটু বেশি কোভিড হচ্ছে। এখানেও হয়েছে। যারা যারা পারবেন, একটু বেশি করে মাস্ক ব্যবহার করবেন। আমরা জোর করে কিছু করছি না। ব্যবসায় কোনও সমস্যা হবে না। কিন্তু ভিড় জায়গায় যখন কেউ যাবেন, একটু সতর্ক থাকবেন। ভিড়ের মধ্যে গেলে বা হাটে বাজারে গেলে মাস্ক পরুন। কারণ বাইরে থেকে অনেক মানুষ রাজ্যে আসেন। ভয় না পেয়ে, আতঙ্ক না ছড়িয়ে, সাবধানতার জন্য মাস্ক পরুন।’ মাস্ক পরলে নিজে যেমন সুরক্ষিত থাকবেন তেমনি অন্যজনও সুরক্ষিত থাকবেন।আরও পড়ুন:
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রাইভেট নার্সিংহোমগুলোকে আমি একটু সতর্ক করতে চাইছি।
তারা যেন আইসিসিই-গুলোকে যথাসম্ভব সংক্রমণ মুক্ত রাখার চেষ্টা করেন। প্রাইভেট নার্সিংহোমগুলো থেকে কোভিডের নতুন স্ট্রেন ছড়ানোর আশঙ্কা রয়েছে। তাই সতর্ক করছি। তবে ভয় পাওয়ার কারণ নেই, আতঙ্ক ছড়ানোরও দরকার নেই। সবাইকে বলব যতটা পারবেন ততটা সতর্ক থাকুন। আমাদের সরকারি হাসপাতালগুলোতে যেমন সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়। আমি আমার নিজের পরিবারের দুইজন সদস্যকে হারিয়েছি করোনার কারণে। সতর্কতা তাই এখন থেকেই নিতে হবে। আতঙ্কিত হওয়ার কারণ নেই কিন্তু সতর্ক থাকতে হবে।’ পাশা পাশি হাসপাতালগুলিকেও সর্তক থাকার পারামর্শ দেন তিনি।