পুবের কলম,ওয়েবডেস্ক: চুরি করে পালাতে গিয়ে ৪০ ফুট গর্তে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের। ঘটনাটি ঘটেছে দিল্লির  মান্ডি এলাকার কেশপুরে।

জানা গেছে, দিল্লি জলবোর্ডের কাজ হচ্ছিল ঘটনাস্থলে। শনিবার রাতে ওই ব্যক্তি চুরি করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল।

অসাবধানবশত কুয়োতে পড়ে যায় সে। ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও দমকলও। তবে শেষরক্ষা হয়নি।
পরে উদ্ধার হয় ওই যুবকের দেহ। ওই ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে দিল্লির জল বিভাগের মন্ত্রী অতিশি।

অতিশি এদিন এক্স হ্যান্ডেলে জানিয়েছেন,  মৃতের বয়স ৩০ বছর। কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে।

https://twitter.com/AtishiAAP/status/1766761247603855820?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1766761247603855820%7Ctwgr%5Eb79423408e51bdb885862b05f48b5b9ca7a56f5e%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.newindianexpress.com%2Fcities%2Fdelhi%2F2024%2FMar%2F10%2Fperson-pulled-out-of-40-ft-deep-borewell-in-delhi-after-12-hour-rescue-operation-2